এক্সপ্লোর

North Dinajpur News: পুলিশ ও আইনজীবী মধ্যে ধুন্ধুমার রায়গঞ্জের মোহনবাটিতে

এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে গালিগালাজ করা ও ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।আর এমন ঘটনায় মোহনবাটি এলাকায় নেতাজী সুভাষ রোডে উত্তেজনা তৈরি হওয়ায় দেখা দেয় ব্যাপক যানজট

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া সমস্যা যাঁরা মেটান, এবার তাঁরাই জড়িয়ে পড়লেন ঝামেলায়। মোটরবাইক রাখাকে কেন্দ্র করে পুলিশ (Police) এবং এক আইনজীবীর (Advocate) মধ্যে বেধে গেল ধুন্ধুমার কাণ্ড। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে গালিগালাজ করা ও ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর এমন ঘটনায় রায়গঞ্জ আদালতের সামনে মোহনবাটি এলাকায় নেতাজী সুভাষ রোডে উত্তেজনা তৈরি হওয়ায় দেখা দেয় ব্যাপক যানজট।

আরও পড়ুন - North Dinajpur News: সাইবার অপরাধ দমনে বিশেষ উদ্যোগ, ইসলামপুর পুলিশ জেলায় চালু হচ্ছে সাইবার ক্রাইম থানা

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও কর্তব্যরত রায়গঞ্জ ট্রাফিক পুলিশের কর্মীরা যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। সোমবার দুপুরে ব্যস্ত যানজট সামলাচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার সহ ট্রাফিক পুলিশ কনস্টেবলরা। সেই সময় রায়গঞ্জ আদালতের শুভঙ্কর রায়চৌধুরী নামে এক আইনজীবী রাস্তার ধারে তাঁর মোটরবাইকটি রেখেছিলেন। তাঁকে রাস্তার ধার থেকে মোটরবাইকটি সরিয়ে নেওয়ার জন্য বলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার। বাইক সরানোকে কেন্দ্র করে মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বচসা বাধে ওই আইনজীবীর। অভিযোগ উঠেছে, সেই সময়ই নারায়ণ সরকার নামে আর এক ট্রাফিক কনস্টেবল এসে আইনজীবী শুভঙ্কর রায়চৌধুরীকে ধাক্কা মারেন এবং তাঁর কাছ থেকে পরিচয়পত্র ছিনিয়ে নেন। পুলিশের এমন আচরণের প্রতিবাদ করতে আদালত থেকে ঘটনাস্থলে আসেন অন্যান্য আইনজীবীরাও। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং দিনের ব্যস্ততম সময়ে যানজটে অবরুদ্ধ থাকে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার নেতাজী সুভাষ রোড। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনসহ বিশাল পুলিশবাহিনী। যদিও পরবর্তীতে অভিযুক্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নারায়ণ সরকার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। রায়গঞ্জ থানার আইসি এসে পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget