এক্সপ্লোর

TMC Inner Clash : ছররা গুলির পাল্টা নেতার বাড়িতে আগুন ! তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর

Panchayat Election: শাসক-কোন্দলে এবার শাসক-নেতার ঘরেই আগুন। দাউদাউ করে জ্বলল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে (TMC Inner Clash) নতুন করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুরের আতালডাঙ্গি এলাকা। ছররা গুলির পাল্টা এবার তৃণমূল বিধায়কের অনুগামী পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দলেরই জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ব্লক সভাপতি ও বিধায়ক, দু’জনেই অশান্তির দায় চাপালেন একে অন্যের ঘাড়ে। 

শাসক-কোন্দলে এবার শাসক-নেতার ঘরেই আগুন। দাউদাউ করে জ্বলল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুরের আতালডাঙ্গি এলাকা। পঞ্চায়েত ভোট (Panchayat Election ) মিটে যাওয়ার পরও ফের একবার প্রকাশ্যে এল তৃণমূলের ঘরোয়া কোন্দল।

মঙ্গলবার জয়ী তৃণমূল প্রার্থীর অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ের অনুগামীদের বিরুদ্ধে। সেদিন ছররা গুলিতে জখম হন ২২ জন। তার ২৪ ঘণ্টার মধ্যে দলেরই একাংশের রোষের শিকার হলেন ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত তৃণমূল সদস্য বদরুল জামাল। তিনি চোপড়ার বিধায়ক হামিদুল ইসলামের অনুগামী বলে পরিচিত। বুধবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীদের বিরুদ্ধে।

ইসলামপুরের (Islampur) কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এবার বিরোধীশূন্য। এই অঞ্চলে জেলা পরিষদের আসনে, তৃণমূলের টিকিট না পেয়ে, নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আর্জুনা বেগম। তৃণমূল প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এই পরিস্থিতিতে ভোটপর্ব মেটার পরেও অব্যাহত তৃণমূলের কোন্দল। ছররা গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।

                                                                                                                     

আরও পড়ুন: JU Student Death Arrest: যাদবপুর কাণ্ডে ধৃত আরও ছয়জন কারা ? কী তাদের পরিচয় ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget