এক্সপ্লোর

North Dinajpur: অজ্ঞাত পরিচয়ের মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য়

হেমতাবাদের টিটিহি কালীতলা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। সেটি কার? কী পরিচয় মৃতের? তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের হেমতাবাদে অজ্ঞাত পরিচয়ের মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য়। হেমতাবাদের টিটিহি কালীতলা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। সেটি কার? কী পরিচয় মৃতের? তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।

কিছুদিন আগেই উত্তর দিনাজপুরে তৃণমূল কর্মীর  রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের (Murder Case) ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর এলাকার একটি ধান খেতে৷ মৃত ওই ব্যাক্তির নাম আব্দুল কাশেম। বয়েস হয়েছিল ৪০ বছর। বাড়ি ইটাহার থানার গুটলু গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ (Itahar Police Station)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার গুটলু এলাকার বাসিন্দা আব্দুল কাশেম পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন তিনি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ইটাহার থানার শ্রীপুর এলাকার একটি ধানের জমিতে আব্দুল কাশেমের রক্তাক্ত মৃতদেহটি দেখতে পায়। রক্তাক্ত মৃতদেহটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এই খুনের পিছনে কী কোনও রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে, নাকি অন্য কোনও ব্যক্তিগত ইস্যু জড়িয়ে রয়েছে। কে বা কারা কী কারনে আব্দুল কাশেমকে খুন করল, তা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। নামানো হয়েছে পুলিশ কুকুরও। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটর বাইক। 

উল্লেখ্য, আজ একই দিনে পরপর তিন তৃণমূল নেতার খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। কোচবিহার ও নদিয়া! একই দিনে ২ জেলায় ভয়ঙ্কর ২ হত্য়াকাণ্ড। দুটি ঘটনায় একাধিক তৃণমূল নেতা খুন। কোচবিহারে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য়, তাঁর স্বামী ও এক মেয়েকে কুপিয়ে খুন। অন্য়দিকে, নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে শ্য়ুটআউট। এই নিয়ে গত সাড়ে তিন মাসে, একাধিক তৃণমূল নেতার ওপর হামলা হয়। কোথাও ঝরল রক্ত! কোথায় অকালে ঝরে গেল প্রাণ।

প্রায় ১০ দিন আগে, গত ৩০ শে মার্চ, উত্তর দিনাজপুরের চোপড়ায়, তৃণমূলের গুলিতেই খুন হন ২ তৃণমূল কর্মী! স্থানীয় সূত্রে খবর, প্রার্থী ঠিক করা নিয়ে অশান্তির জেরেই খুনের ঘটনা ঘটে। 
তার আগের দিন, অর্থাৎ, ২৯শে মার্চ, উত্তর ২৪ পরগনার আমডাঙায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। লটারির দোকান সরানো নিয়ে অশান্তির জেরেই গুলি চলে বলে স্থানীয় সূত্রে দাবি। 
এর আগে, ১৯ শে ফেব্রুয়ারি। দক্ষিণ ২৪ পরগনার বিষনুপুরে, ভরসন্ধেয়, জনবহুল এলাকায় চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হয়। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে।খুনের পিছনে পিছনে সরাসরি বিজেপিকেই দায়ী করে তৃণমূল। 
গত ২৪শে জানয়ারি, মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করা হয়। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, চৌঠা জানুয়ারি, মালদার মোথাবাড়িতে, ডিজে বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বাঁশ, রড, লাঠি দিয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget