এক্সপ্লোর

Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, একাধিক এলাকায় আটকে হাজার হাজার পর্যটক

Sikkim Cludburst: সেনা সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। কাদা বালির স্তূপের মধ্যে চলছে সন্ধান।

সন্দীপ সরকার, সিকিম: মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমে (North Sikkim) ভয়াবহ বিপর্যয়ের পর কেটে গেছে বেশ কয়েক দিন। এখনও চুংথাং, লাচুং এবং লাচেনে আটকে রয়েছেন দেড়হাজার পর্যটক। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে লাচুং, ছাতেন, থাঙ্গু, চুংথাঙের সেনা ক্যাম্পে (Army Camp)। 

সেনা সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। কাদা বালির স্তূপের মধ্যে চলছে সন্ধান। ২৪ ঘণ্টা খোলা রয়েছে সেনাবাহিনীর হেল্প লাইন। খাবার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা ছাড়াও আটকে থাকা পর্যটকদের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ করানোর চেষ্টা করছেন সেনা জওয়ানরা। যে কোনও প্রয়োজনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সেনা ক্যাম্পে যোগাযোগ করতে বলা হয়েছে। ড্রোন উড়িয়ে, স্পেশাল রেডারের মাধ্যমে অথবা সেনা কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে সেনা। 

এদিকে, উত্তর ২৪ পরগনার বাগদার রানিহাটি থেকে সিকিমে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন দম্পতি। বিপর্যয়ের পর থেকে খোঁজ না মেলায়  চিন্তায় দিন কাটছিল নির্মল বাইন ও অঞ্জনা বাইন চৌধুরীর আত্মীয়দের। পরিবারের দাবি, গতকাল শিলিগুড়ির সেনা ক্যাম্প থেকে ফোন করে জানানো হয়, নিরাপদেই আছেন বাইন পরিবারের ছেলে-বউমা। তবে তাঁরা আটকে রয়েছেন সিকিমে। বাড়ি না ফেরা পর্যন্ত উৎকণ্ঠার প্রহর গুনছে বাগদার পরিবার। 

অন্যদিকে, সিকিমে নিখোঁজ কোচবিহারের রফিকুল হক। বাড়ি কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা এলাকায়। পরিবার সূত্রে খবর, মাসছয়েক আগে সিকিমের লাচুঙে রাজমিস্ত্রির কাজে যান বছর চল্লিশের রফিকুল। মঙ্গলবার রাত ৮টা নাগাদ শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। বিপর্যয়ের পর থেকেই ওই পরিযায়ীশ্রমিকের মোবাইল ফোন বন্ধ। যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির লোকজনের। এদিন নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বাড়ি গিয়ে আশ্বাস দেন কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। রফিকুলের সন্ধান পেতে জেলা প্রশাসন তৎপর বলে তিনি জানান। 

আরও পড়ুন, সিকিমের বিপর্যয়ে উত্তরবঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তা নিয়ে কোনও হেলদোল নেই মোদি সরকারের! অভিযোগ মুখ্যমন্ত্রীর

সিকিমে মেঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ৬৯টি মৃতদেহ উদ্ধার হয়েছে। তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে ৪২টি দেহ। এঁদের মধ্যে ৭ জওয়ানও রয়েছেন। নিখোঁজ ১৪২ জন। আটকে রয়েছেন প্রায় ৭ হাজার পর্যটক। সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের সিংথাম। ভয়াল তিস্তা গিলে খেয়েছে সেতু। সিংথামে ইস্ট পয়েন্ট হাইস্কুলের নীচের তলা পুরোটা কাদায় ডুবে গেছে। গাছের ওপর উঠে গিয়েছে স্কুল বাস।  সেবক-রংপো রেললাইন তৈরির কাজে ব্যবহৃত পে লোডার, ক্রেন সব কিছু খেলনা গাড়ির মতো এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। সিংথামে তিস্তা পাড়ে একটি বাড়িও আস্ত নেই। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget