এক্সপ্লোর

Dengue: উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, পরিদর্শক দল গঠনের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। রাজ্যের বেশ কয়েকটি জেলার ডেঙ্গি চিত্র রীতিমতো উদ্বেগের।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০১ জন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি পর্যালোচনা করে ৫টি পরিদর্শক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)। সেইসঙ্গে ফিভার ক্লিনিক, চিকিত্‍সা সংক্রান্ত পরামর্শের জন্য কল সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। রাজ্যের বেশ কয়েকটি জেলার ডেঙ্গি চিত্র রীতিমতো উদ্বেগের। এবছর এখনও পর্যন্ত কলকাতা ৩জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। হাওড়ায় মারা গিয়েছেন ৫ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০১ জন। রাজ্যে গত ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বেড়েছে কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, উত্তরপাড়া-কোতরং পুরসভা, বালি পুরসভা ও ব্যারাকপুর পুরসভা এলাকায়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের কর্তারা জরুরি বৈঠক করেন। তবে সেই বৈঠকে কলকাতা পুরসভার প্রতিনিধিরা ছিলেন না বলে সূত্রের খবর। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, ৫টি পরিদর্শক দল গঠন করার। ৪টি পরিদর্শক দল দক্ষিণবঙ্গের জন্য, ১টি পরিদর্শক দল উত্তরবঙ্গের জন্য।  এছাড়াও হাওড়া ও হুগলিতে ফিভার ক্লিনিক খোলা হবে। ডেঙ্গি আক্রান্তদের পরামর্শ দেওয়ার জন্য হাওড়ায় খোলা হচ্ছে টেলি মেডিসিন কল সেন্টার। 

স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে

  • কলকাতা
  • উত্তর ২৪ পরগনা
  • হাওড়া
  • হুগলি
  • মুর্শিদাবাদ
  • দার্জিলিং

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১৫।  হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। উত্তরপাড়া কোতরং পুর এলাকায় ১০০ জন। বালিতে ৯১ জন ও ব্যারাকপুর পুর এলাকায় ৭৯ জন।  পরিসংখ্যানেই পরিষ্কার, কলকাতায় গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এর পাশাপাশি মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন: Baguiati Twin Murder: জোড়া খুনের অভিযুক্ত সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget