এক্সপ্লোর

Nusrat Jahan : 'সব নথি জমা দেননি নুসরত', আর কী কী চাইল ED

Nusrat Jahan Flat Scam Case : রাজারহাট ফ্ল্যাট-প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ED। সূত্রের খবর, যে যে নথি চাওয়া হয়েছিল, সব জমা দেননি নুসরত।

প্রকাশ সিনহা, কলকাতা : শিক্ষায় দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds)  প্রাক্তন COO! গরুপাচার মামলায় দিল্লির তিহাড়ে বন্দি বীরভূমে তৃণমূলের শেষ কথা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর মেয়ে! এরই মধ্যে, রাজারহাটের ফ্ল্যাট দুর্নীতি মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে দু-দফায় প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি বলেছিলেন,  ' আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আমি সবরকমভাবে সহযোগিতা করেছি। ' কিন্তু রাজারহাট ফ্ল্যাট-প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে আরও নথি চাইল ED। সূত্রের খবর, যে যে নথি চাওয়া হয়েছিল, সব জমা দেননি নুসরত।

চলতি মাসের ১২ তারিখ  ইডির জিজ্ঞাসাবাদের পর, নুসরত বলেছিলেন , 'আমার যা যা চাওয়া, ওনাদের যা যা পাওয়া,সব দেওয়া হয়ে গেছে।' কিন্তু ইডি তা মনে করছে না। 

রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থার বিরুদ্ধে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে মোট ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা বাজার থেকে তোলার অভিযোগ ওঠে। অভিযোগ, ৯ বছরেও বিনিয়োগকারীরা কেউ-ই ফ্ল্যাট পাননি। আর অভিযুক্ত এই সংস্থারই ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এই প্রেক্ষাপটে ৩১ জুলাই, বিনিয়োগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই ঘটনায় আর্থিক বেনিয়ম খুঁজে বের করতেই তদন্তে নেমেছে ইডি। 

রাকেশ সিং-কেও দ্বিতীয়বার তলব

এবার বাকি নথি নুসরত জাহানের কাছে চেয়ে পাঠিয়েছে ED। এর পাশাপাশি, ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সংস্থা ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের আরেক ডিরেক্টর রাকেশ সিং-কেও দ্বিতীয়বার তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

নুসরত, রূপলেখার বয়ানের সঙ্গে মিলছে রাকেশের বয়ান?:
আগামী সপ্তাহে রাকেশ সিং-কে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংস্থার দুই ডিরেক্টর নুসরত জাহান এবং রূপলেখা মিত্রকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ED। সেই বয়ানের সঙ্গে রাকেশ সিংয়ের বয়ান মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ED-র কাছে সময় চান রাকেশ। 

সাম্প্রতিককালে একাধিক দুর্নীতির মামলায় ED, CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আইনমন্ত্রী মলয় ঘটক, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ,  সেই তালিকাতেই এখন ঢুকে গিয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নাম! 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget