এক্সপ্লোর

Purulia News:নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই কি শেষ এনভিএফ কর্মী?

NVF Personne Death:পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যুতে হইচই। মৃতের নাম সুশীল কিস্কু।  প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছে তাঁর।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া পুলিশ লাইনে (Purulia Police Line) গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর (NVF Personnel Death) মৃত্যুতে হইচই। মৃতের নাম সুশীল কিস্কু।  প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছে তাঁর।ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

কী ঘটেছে?
আপাতত যা জানা গিয়েছে, তাতে উঠে আসে সুশীল পুরুলিয়া পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটি করছিলেন। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বন্দুক থেকে  গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে এই পথ তিনি বেছে নিলেন? খতিয়ে দেখছে পুলিশ।

আগেও এক ঘটনা...
গত জানুয়ারি মাসে নিউটাউনে টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছিল নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। ঘটনার দিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছিল, এএসআই অভিজিৎ ঘোষ ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিলেন নাকি গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার কয়েক মাস আগে, ২০২২ সালের জুনে, পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। পরে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খাস কলকাতার বুকে। গুলিতে মৃত্যু হয় এক তরুণীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটে।  সূত্রের দাবি, ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে ডিউটি ছিল ওই পুলিশ কর্মীর। আচমকাই গুলি চালান তিনি।   সেই আতঙ্ক ভুলতে না ভুলতেই নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকে গুলি চলে। এবার পুরুলিয়া পুলিশ লাইনের ঘটনা। তবে কী কারণে এমন হল, খতিয়ে দেখতে চায় পুলিশ।

আরও পড়ুন:১৫ দিনের ডেডলাইন, বলপ্রয়োগের হুঁশিয়ারি! অমর্ত্য সেনকে ফের নোটিস বিশ্বভারতীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget