এক্সপ্লোর

Amartya Sen: ১৫ দিনের ডেডলাইন, বলপ্রয়োগের হুঁশিয়ারি! অমর্ত্য সেনকে ফের নোটিস বিশ্বভারতীর

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে, বুধবার রাতে এই নোটিস পাঠানো হয়েছে।

বীরভূম: নোবেলজয়ীর চিঠির পাল্টা অমর্ত্যকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতীর (Visva Bharati)। অমর্ত্য সেনকে (Amrtya Sen) ১৫ দিনের ডেডলাইন বিশ্বভারতীর। ‘১৫ দিনের মধ্যে খালি করতে হবে প্রতীচী’। প্রয়োজনে বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে, বুধবার রাতে এই নোটিস পাঠানো হয়েছে। তাতে সই আছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর। নোটিসে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ে প্রতীচী না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। এই বিষয়ে অমর্ত্য সেন বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।

বোলপুর এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা চলাকালীনই অমর্ত্য সেনের বাড়িতে নোটিস ঝোলায় বিশ্বভারতী। নোটিসে উল্লেখ করা হয়েছিল আগামী ১৯ এপ্রিল প্রতীচীর জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কর্তৃপক্ষের দাবি বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রয়েছেন অমর্ত্য সেন। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি প্রতীচীর জমি তাঁর বাবা কিনেছিলেন। আগামী ৬ জুন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে শুনানিতে ডাকা হয়েছে দু পক্ষকে। তার আগেই নোটিস ঝোলালো বিশ্বভারতী। বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন সব সময় নজরদারি চলছে। 

গতমাসে নোবেলজয়ীকে উচ্ছেদ নোটিসের মধ্যেই প্রকাশ্যে এসেছিল ভূমি সংস্কার দফতরের নথি। সরকারি নথি বলছে  ১.২৫ একর নয়, ১.৩৮ একর জমিই অমর্ত্য সেনের  নামে। রেকর্ড প্রকাশ ভূমি সংস্কার দফতরের । অকারণে অপমান করছে বিজেপির সমর্থকরা, ট্যুইটকে কটাক্ষ কুণাল ঘোষের। ভূমি সংস্কার দফতরের নথি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতীর। ১৩ ডেসিমেল জমি দখলের অভিযোগে অর্মত্য সেনকে বিশ্বভারতীর নোটিস। জমি ছেড়ে দিতে বলে ২৯ মার্চ নোবেলজয়ীকে হাজিরার নোটিস বিশ্বভারতীর। এখনও কোনও চিঠি আসেনি, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের আইনজীবীর।

অমর্ত্য সেনকে উচ্ছেদ সংক্রান্ত নোটিস: বিশ্বভারতীর অভিযোগ, শান্তিনিকেতনের ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন নোবেলজয়ী। তাঁকে সেই জমি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে। সেই সঙ্গে, ২৯ মার্চ বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে হাজির হতেও বলা হয়েছে। যদিও অমর্ত্য সেনের আইনজীবী জানিয়েছেন, এখনও কোনও চিঠি পাননি।

সংঘাতে নতুন মোড়: প্রতীচীর জমি বিতর্কে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সংঘাতে নতুন মোড়। এবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী কর্তৃপক্ষ! ২৯ মার্চ বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তাঁকে হাজির হতেও বলা হয়েছে। বিতর্কের কেন্দ্রে ১৩ ডেসিমল জমি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা প্রয়াত আশুতোষ সেনের নামে ৯৯ বছরের জন্য ১২৫ ডেসিমেল জমি লিজ দেওয়া হয়েছিল৷ 

পরবর্তীতে ২০০৫ সালে এই জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন হয়। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে অভিযোগ তোলা হয়, প্রতীচীতে লিজের ১২৫ ডেসিমেল ছাড়াও অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি দখল করে রাখা হয়েছে। অমর্ত্য় সেনের ওই জমি-বিতর্কে সংঘাতে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং রাজ্য় সরকার। সম্প্রতি, অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবনে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরের দিন, বিশ্বভারতীর শিক্ষক-পড়ুয়াদের একাংশের সঙ্গে বৈঠক করে...নাম না নিয়ে বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে নিশানা করে ন মুখ্য়মন্ত্রী। 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget