এক্সপ্লোর

Calcutta High Court: পুজো অনুদান নিয়ে আপত্তি, হাইকোর্টে দায়ের তৃতীয় মামলা

Durga Puja 2022: মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা:  রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে এবার হাইকোর্টে দায়ের হল তৃতীয় মামলা। ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। পুজো অনুদানের বিরোধিতা করে গতকাল হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে ২টি মামলা। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে।

এর আগের দিন যে মামলা করা হয়েছিল, তাতে মামলাকারীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের DA না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? অবিলম্বে রাজ্যকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিক আদালত। এমনই আবেদন জানিয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। 

মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন:
চলতি বছরের ২০ মে, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময়সীমার আড়াই মাসের মাথায়, এই নির্দেশ, পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে যে যেখানে ডিএ নিয়ে এত টালবাহানা করছে রাজ্য। সেখানে কেন এভাবে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে? পরিসংখ্যান বলছে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ।   

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' তা সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা উৎসব যাতে কোনও ভাবে ধাক্কা না খায়, সে জন্য একাধিক ব্যবস্থার কথা বলেন তিনি। কী সেগুলি? মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করে সে ব্যাপারে কথা বলবেন। সঙ্গে মনে করান, বিজ্ঞাপন বাবদে কোনও কর দিতে হয় না। উদ্যোক্তাদের সুবিধার জন্যও অনলাইনে আবেদনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এর পরই সরকারি অনুদানের প্রসঙ্গে বলেন, 'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'ঘরে টাকা নেই, মূল্য আকাশ ছোঁয়া, DA দেওয়ার নাম নেই কিন্তু কর্মীদের খুশি করতে আর রাজনীতি করতে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন।' কোনও পুজো কমিটি অনুদান চায়নি। মানুষের ট্যাক্সের টাকায় এসব করা হচ্ছে। পুজো অনুদানে জনস্বার্থ মামলার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন: স্ত্রী, সন্তানদের জন্য কত রেখে গেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা ? শুনলে আঁতকে উঠবেন !

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget