এক্সপ্লোর

Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে OC’র কাটমানি-বিস্ফোরণ! তৃণমূলকে একযোগে আক্রমণ বিরোধীদের

বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হলেন এক পুলিশকর্তা। 

অনির্বাণ বাগচী ও অর্ণব মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: রাস্তা তৈরিতে কাটমানি (Cutmoney) নিয়ে, এবার প্রকাশ্যে সরব, এক পুলিশ অফিসার! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতেও! 

২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল (TMC) নেতারা। এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি (Cutmoney) নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হলেন এক পুলিশকর্তা। 

রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও!

বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেন, ৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে। ১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪। আগের OC’দের কত দিত? ৫%, হল ৬৯। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%. ৬৯। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় আপনার সাহোড়া অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে, আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি। পেটের খিদে বন্ধ হয়ে যাবে। 

কালীপুজো (Kali Puja 2022) উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। সেখানেই এনিয়ে সরব হন তিনি। সন্দীপ সেন আরও বলেন, কাজ বুঝে নেবেন। আপনার সাহোড়া অঞ্চলের কনট্রাক্টর সাহোড়া অঞ্চলে কাজ করবে। বড়ঞা (১)’এর কনট্রাক্টর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাক্টর, আপন আপন এলাকায় দম থাকলে, ওখানে করবে। কারা আছে, কারা ভাল-মন্দ আমি বলে দিয়েছি, যে একটা রিকনস্ট্রাকশনাল কমিটি হবে... ভাল ভাল ছেলে... তুমি খাও না, তুমি ১%-২% খাও। যেটা করছ, সেটা প্রকৃত করো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে, প্রকৃত উন্নয়ন, প্রকৃত ডেভলপমেন্ট হোক, এই ডেভলপমেন্টটা হোক।

কাটমানি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের (TMC) শীর্ষনেতৃত্ব। তারপরও কি থামেনি কাটমানি-কালচার? খোদ ওসি’র বক্তব্য উস্কে দিয়েছে সেই জল্পনা। 

আরও পড়ুন: Dengue Death: ডেঙ্গি ধরা পড়ায় তড়িঘড়ি প্রসব, ৪৮ ঘণ্টা পরেই মৃত্যু তরুণীর

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram Rejinagar Bypoll : মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget