এক্সপ্লোর

Paschim Medinipur: ওড়িশায় উদ্ধার বিপুল মাদক! ধৃত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা

Odisha Police: উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ওড়িশা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করল ওড়িশা পুলিশ। ভিন রাজ্যের পুলিশের হাতে গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায় এক মহিলা সহ তিনজন। ওড়িশা পুলিশ সূত্রের খবর, উদ্ধার হয়েছে তিনশো দুই গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায় বাসিন্দা এক মহিলা এবং আরও  ২ জন একটি ছোট চারচাকা গাড়িতে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক হয়ে রাজ্যের সীমানা পেরিয়ে ওড়িশায় ঢুকেছিল। ওড়িশার জলেশ্বরে ব্রাউন সুগার নিয়ে যাওয়ার সময় জলেশ্বর থানার পুলিশের হাতে আটক হয় ওই তিনজন। জলেশ্বর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছিল যে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ব্রাউন সুগার নিয়ে তিনজন ওড়িশায় ঢুকছে। একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তখনই পুলিশ সন্দেহ করে ওই গাড়িটি আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে যাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায়। প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে উড়িষ্যা বালেশ্বরের এসপি সাগরিকা নাথ।

আগে কলকাতাতেও উদ্ধার:
গত কয়েকদিন আগেই কলকাতার বেহালায় উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ মাদক। ঠাতই পুলিশকর্মীদের একটি সন্দেহজনক গাড়ি নজরে পড়ে। দাবি, তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতর থেকে ৬টি ব্যাগে ৬০-৬৫ কেজি গাঁজা মিলেছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল? কোথায়ই বা যাচ্ছিল? পাচারের চূড়ান্ত গন্তব্য কোথায়? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। প্রসঙ্গত শহরে মাদক উদ্ধারের ঘটনা আগেও ঘটেছে। তার মধ্যে গত অগাস্টের একটি ঘটনায় ঘুম ছুটে যায় তদন্তকারীদের। সে বার পার্সেলের  মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছয় মাদক। রেভ পার্টিতে তা পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। 

হইচই আগেও:
অগাস্টের ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হন দুই মাদক পাচারকারী। উদ্ধার হয়েছিল ৫৪ গ্রাম এলএসডি যার বাজার মূল্য ছিল কয়েকলক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, শহরের রেভ পার্টিতে সরবরাহের জন্য গোয়া থেকে কয়েক লক্ষ টাকার মাদক অর্ডার করেছিলেন শহরের বাসিন্দা দুই যুবক। ক্যুরিয়ারের মাধ্যমে নিষিদ্ধ মাদক আনার ব্যবস্থা করেছিলেন তাঁরা। তাঁদের নাম ফৈয়াজ আলম ও মহম্মদ জুনেইদ। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি নেওয়া হয়। তবে এই নিয়ে আগে থেকে কলকাতা পুলিশের কাছে খবর ছিল। সেই পার্সেল এসে পৌঁছলে পোস্ট অফিসে তা নিতে আসেন ফৈয়াজ ও জুনেইদ, খবর পুলিশ সূত্রে। দাবি পার্সেল নিয়ে বেরোতেই কলকাতা পুলিশের হাতে পাকড়াও হন দুই মাদক পাচারকারী।

আরও পড়ুন: '২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা', হার মানলেন দিলীপ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget