এক্সপ্লোর

Sagardighi By Election: '২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা', হার মানলেন দিলীপ?

Dilip Ghosh: বিকেল ৫টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়ল প্রায় ৭৪ শতাংশ


মুর্শিদাবাদ: সাগরদিঘি উপনির্বাচন শেষের আগেই 'হার' মানলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কী বলেছেন তিনি:
বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জেতার সম্ভাবনা কম, ২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা।' তাহলে কে জিতবে? 'অনেক পার্টি আছে, দেখি কে জেতে', সাগরদিঘি (Sagardighi) নিয়ে মন্তব্য দিলীপের। বিকেল ৫টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়ল প্রায় ৭৪ শতাংশ।

উপনির্বাচন :
দিনভর সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৭৫ নম্বর সাহেবনগর টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের বাইরে জমায়েত হয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বারালার অলঙ্কার প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ নম্বর বুথের পোলিং এজেন্ট শ্রীকান্ত হাজরা নিখোঁজ। পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে সাগরদিঘি থানায় গেলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। 

নির্বাচন কমিশনের কড়া বার্তা:
সাগরদিঘি উপনির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত নয়। বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে। ৫৪ নম্বর বুথে জমায়েতের খবর এসেছে বলে জানাল নির্বাচন কমিশন। হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত হঠায় পুলিশ। এরপরই কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। 

সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা। সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।  উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। 

আরও পড়ুন: অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট, শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক স্বাস্থ্য ভবনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget