এক্সপ্লোর

Odisha Train Accident: মর্গে শবের স্তূপে জীবন্ত ছেলে, হাওড়া থেকে গিয়ে ফিরিয়ে আনলেন বাবা

Howrah News: ট্রেন দুর্ঘটনায় মৃতদেহের স্তূপ জমা থাকতে দেখেও, ছেলে বেঁচে আছেন বলে আশায় বুক বেঁধেছিলেন এক বাবা।

কলকাতা: সাদা কাপড় সরিয়ে ছেলের দেহ খুঁজছেন বাবা। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর টিভির পর্দায় এই দৃশ্য নাড়া দিয়েছিল সকলকে। রক্তাক্ত, বিকৃত দেহ দেখে এখনও প্রিয়জনকে চেনার চেষ্টা করছেন বহু মানুষ। সেই আবহেই হৃদয়গ্রাহী মুহূর্তের সাক্ষী হল ওড়িশা। ট্রেন দুর্ঘটনায় মৃতদেহের স্তূপ জমা থাকতে দেখেও, ছেলে বেঁচে আছেন বলে আশায় বুক বেঁধেছিলেন এক বাবা। চরম হতাশার মধ্যেও আশা ছাড়েননি তিনি। তবে শেষ মেশ আশাহত হতে হল না তাঁকে। মর্গে জমা শতাধিক নিথর দেহের মধ্যেই জীবিত অবস্থায় ছেলের খোঁজ পেলেন তিনি (Odisha Train Accident)। 

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের মধ্যে অধিকাংশই বাংলার নাগরিক। এখনও পর্যন্ত বাংলা থেকে ১০০ জন মারা গিয়েছেন বলে মিলেছে খবর। হাওড়ার ,বাসিন্দা, ২৪ বছরের বিশ্বজিৎ মালিকও করমণ্ডল এক্সপ্রেসে সওয়ার ছিলেন। তাঁকেও মৃতদের মধ্যেই ধরা হচ্ছিল। কিন্তু আশা ছাড়েননি পেশায় দোকানদার তাঁর বাবা হেলারাম মালিক (Howrah News)। 

শালিমার স্টেশনে গিয়ে নিজেই করমণ্ডল এক্সপ্রেসে তুলে দিয়ে এসেছিলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টা পর সেই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে শুনে ধাক্কা খেয়েছিল পরিবার। নাওয়া-খাওয়া মাথায় উঠেছিল। ছেলের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল ওই পরিবার। লাগাতার ছেলেকে ফোন করে যাচ্ছিলেন হেলারাম। এভাবে সব শেষ হয়ে যেতে পারে না বলে দৃঢ় বিশ্বাস ছিল তাঁর। 

শেষ পর্যন্ত আশাহত হতে হল না হেলারামকে। পর পর বেশ কয়েক বার ফোন বেজে গেলেও, একটা সময় ফোনের ওপার থেকে ছেলের গলা শুনতে পান হেলারাম। দুর্বল কণ্ঠে বিশ্বজিৎ বাবাকে জানান, শ্বাস-প্রশ্বাস চলছে তাঁর। কিন্তু যন্ত্রণায় কাতরাচ্ছেন। নড়ার শক্তি নেই। তার পর আর এক মুহূর্ত দেরি করেননি হেলারাম।

আরও পড়ুন: Odisha Train Accident: এখনও মর্গে পড়ে রয়েছে দেহ, শনাক্ত করা যায়নি ১০১ জনকে, আজ ফের ওড়িশা যাচ্ছেন মমতা

পলাশ পণ্ডিত নামের স্থানীয় এক অ্যাম্বুল্যান্স চালকের সঙ্গে যোগাযোগ করেন হেলারাম। তাতে চেপে শুক্রবার রাতেই রওনা দেন ওড়িশার উদ্দেশে। এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ২৩০ কিলোমিটার পথ পেরিয়ে শেষ পর্যন্ত ওড়িশার বালেশ্বর পৌঁছন তিনি। কিন্তু সেখানে গিয়েই ছেলের হদিশ পাননি। বরং চরম হয়রানির শিকার হতে হয় তাঁকে। 

কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, বাবাকে ফোনে তা জানাতে পারেননি বিশ্বজিৎ। তাই বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে শুরু করেন হেলারাম। কিন্তু কোথাও ছেলের খোঁজ পাননি। তাতেও আশা ছাড়েননি  বিশ্বজিৎ। স্থানীয়দের কাছে খোঁজ নিতে শুরু করেন। তাতে জানতে পারেন, বাহানাগা স্কুলে অস্থায়ী মর্গ গড়ে তোলা হয়েছে। সেখানে প্রচুর দেহ রাখা আছে। মন শক্ত রেখে সেখানেি পৌঁছন তিনি। 

সারিবদ্ধ ভাবে রাখা মৃতদেহের মধ্যে ছেলেকে খুঁজে পেতে হিমশিম খান হেলারাম। কিন্তু তখনই সাড়া পড়ে যায় মর্গে। নিস্তেজ হয়ে পড়ে থাকা একটি শরীর, যাকে সকলে নিষ্প্রাণ বলে ধরে নিয়েছিলেন, আচমকাই তার ডানহাতটি কেঁপে উঠতে দেখেন সকলে। তাতে ছুটোছুটি শুরু হয়। শেষ মেশ দেখা যায়, ওই হাত বিশ্বজিতেরই। গুরুতর আঘাত পান তিনি। যন্ত্রণা কাবু করে ফেলেছিল তাঁকে। তাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। 

এর পর আর এক মুহূর্ত দেরি করেননি হেলারাম। ছেলেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তোলেন। বালেশ্বরের হাসপাতালে নিয়ে ছোটেন। কিন্তু সেখানকার চিকিৎসকরা বিশ্বজিৎকে ভর্তি নিতে চাননি। কটক মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতেও ভেঙে পড়েননি হেলারাম। বন্ডে সই করে ছেলেকে নিয়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেন। শেষ পর্যন্ত SSKM হাসপাতালে ছেলেকে ভর্তি করেন তিনি। অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল রয়েছেন বিশ্বজিৎ। গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। মঙ্গলবার আরও একটি অস্ত্রোপচার রয়েছে। 

হেলারাম সংবাদমাধ্যমে বলেন, "হাল ছাড়িনি আমি। ছেলে নেই, মানতে পারিনি। কোথায় কোথায় যাওয়া যায়, লোকজনকে ধরে ধরে জিজ্ঞেস করছিলাম। তাতেই ওই স্কুলে পৌঁছই।" ছেলেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়াই এই মুহূর্তে লক্ষ্য হেলারামের। হাসপাতালেই কার্যত পড়ে রয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget