এক্সপ্লোর

SSC Scam: কমিশনের সুপারিশ ছাড়াই নিয়োগ ৫৭! আদালতের নির্দেশে তালিকা প্রকাশ SSC-এর

High Court:ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

 

সৌভিক মজুমদার, কলকাতা: 'স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সি তে চাকরি করছেন ৫৭ জন!' বিস্ময় প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'এই ৫৭ জন কী করে চাকরি পেল? এদের সুপারিশপত্র কে দিয়েছে? শান্তিপ্রসাদ সিন্হা?' প্রশ্ন বিচারপতির। বিকাল ৩:১৫-র মধ্যে ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আজ বিকাল ৩.১৫-য় ফের শুনানি। শুনানির আগেই আদালতের নির্দেশমতো তালিকা প্রকাশ করল এসএসসি। গতকাল গ্রুপ ডি-র পরে স্কুলে গ্রুপ সি নিয়োগেও দেদার 'দুর্নীতির অভিযোগ ওঠে। ৩ হাজার ৪৭৭জনের মধ্যে ৩ হাজার ১১৫জনের ওএমআর-ই বিকৃত করার অভিযোগ। বেশ কয়েকজন পরীক্ষার্থীর ওএমআরের চেয়ে কম নম্বর সার্ভারে, ওঠে এমন অভিযোগ। তাহলে কি পরীক্ষার্থীদের নম্বর কমিয়েও দেদার দুর্নীতি? হাইকোর্টের নির্দেশে এই প্রথম ওএমআর শিট প্রকাশ। ৩ হাজার ৪৭৭ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশ করল এসএসসি।

ওই ৫৭ জন কারা, তাঁদের নাম কী, রোল নম্বর কী ছিল। এখন তাঁরা কোন স্কুলে কর্মরত রয়েছেন। তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। West Bengal Central School Service Commission-এর ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ৫৭ জনের কাছে কমিশনের সুপারিশপত্র নেই। কিন্তু নিয়োগপত্র রয়েছে।


SSC Scam: কমিশনের সুপারিশ ছাড়াই নিয়োগ ৫৭! আদালতের নির্দেশে তালিকা প্রকাশ SSC-এর


SSC Scam: কমিশনের সুপারিশ ছাড়াই নিয়োগ ৫৭! আদালতের নির্দেশে তালিকা প্রকাশ SSC-এর

এদিকে আরও একটি তালিকা রয়েছে যেখানে ৭৮৫ জনের নাম, রোল নম্বর ও স্কুলের নাম রয়েছে। ওই ৭৮৫ জনের সুপারিশ পত্র, নিয়োগপত্র রয়েছে। কিন্তু তাঁদের ওএমআর শিটে বিস্তর গন্ডগোল রয়েছে। অর্থাৎ গাজিয়াবাদের সার্ভার এবং এই সার্ভারে নম্বরের বিস্তর তারতম্য রয়েছে। যে ৩ হাজার ৪৭৭ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশ করেছে এসএসসি। তার মধ্যে ৭৮৫ জনের তালিকা প্রকাশ করা হল।

আগেও চাকরি বাতিল:
এর আগেও ধাপে ধাপে একাধিকবার চাকরি বাতিল হয়েছে, এর আগে প্রথমে গ্রুপ ডি, তারপর নবম-দশমের শিক্ষক (Teachers Sacked)। প্রথম ধাপে ৬১৮ জন, তারপর আরও ১৫৭ জন 'অবৈধ' শিক্ষকের চাকরি গেল। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি যাওয়ার তথ্য জানানো হয়েছে। এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক 'অবৈধ' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ভিত্তিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বলেই জানানো হয়েছে।  

আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাসে শিশুমৃত্যুর প্রতিবাদে বিজেপির অভিযান, করুণাময়ীতেই পুলিশের সঙ্গে বচসা, গ্রেফতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget