এক্সপ্লোর

Municipal Election: উদ্বোধনের পর কেটে গিয়েছে এক বছর, 'অন্ধকারে' চন্দননগরের আলো হাব

Chandernagore Municipal Corporation Election: বেশ কয়েক কোটি টাকা খরচ করে চন্দননগরে (Chandannagar) তৈরি হয়েছে এই আলো হাব। তিনতলা ভবনে রয়েছে প্রায় ১০০টি ঘর। যেখানে বসে কাজ করতে পারবেন শিল্পীরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: উদ্বোধনের পর কেটে গিয়েছে এক বছর। কিন্তু এখনও আলো জ্বলেনি আলো হাবে। দোকান হাতে পাননি শিল্পীরা। চন্দননগর পুরভোটের (Chandernagore Municipal Corporation Election) আগে আলো হাব নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। খুব তাড়াতাড়ি দোকান পাবেন শিল্পীরা, আশ্বাস প্রাক্তন পুর প্রশাসকের।

আলোর শহর চন্দননগর। সেই আলোর রোশনাইয়ের খ্যাতি জগতজোড়া। কিন্তু চন্দননগরেই অন্ধকারে রাজ্য সরকারের আলো হাব। বেশ কয়েক কোটি টাকা খরচ করে চন্দননগরে তৈরি হয়েছে এই আলো হাব। তিনতলা ভবনে রয়েছে প্রায় ১০০টি ঘর। যেখানে বসে কাজ করতে পারবেন শিল্পীরা। গত বছর ৮ ফেব্রুয়ারি, কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে হাবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এক বছর পরেও হাব চালু হয়নি।

প্রশাসন সূত্রে খবর, ঘর পেতে শিল্পীদের দিতে হবে ২৫ হাজার টাকা ডিপোজিট মানি ও দোকান ভাড়া বাবদ মাসে আড়াই হাজার টাকা। আলোক শিল্পীদের দাবি, করোনা আবহে বাজার খারাপ, এত টাকা দেওয়া সম্ভব নয়। সামনেই চন্দননগর পুরভোট। ভোটের আবহে ইস্যু হয়ে উঠেছে আলো হাব। চন্দননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শোভনলাল সেনগুপ্ত বলেন, “দুর্নীতি হয়েছে। আলোক শিল্পীরা কীভাবে উপকৃত হবে তা না ভেবেই স্বপ্ন দেখানোর জন্য করেছে।’’

বিজেপি যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন, “পার্কে গাছ কেটে আলো হাব করে পরিবেশ নষ্ট করা হয়েছে। তার উপর অত্যাধিক শিল্পীদের কাছ থেকে টাকা চাওয়ায় এই পরিস্থিতি। সরকার এবিষয়ে চিন্তাভাবনা করুক।’’ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পুর প্রশাসকের দাবি, দ্রুত দোকান ঘর তুলে দেওয়া হবে শিল্পীদের হাতে। প্রাক্তন পুর প্রশাসক তথা ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তী বলেন, “করোনা পরিস্থিতি আর নানা জটিলতায় আটকে আছে এই প্রতিষ্ঠান।’’

আরও পড়ুন: Municipal Election: নজরে মহিলা ভোট, শিলিগুড়ির পুরভোটে বামেদের নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব

সেরা শিরোনাম

Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget