এক্সপ্লোর

OLA UBER Strike : আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক গিল্ডের, অশান্ত চরমে, যাত্রী ভোগান্তিও

OLA UBER Strike Update : অনলাইন ক্যাব রাস্তায় নামা নিয়ে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। রাস্তা আটকানো হয় রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে।  

কলকাতা : আপনি কি অনলাইন ক্যাব বুক করে যাতায়াত করেন? তাহলে জেনে নিন আজকের পরিস্থিতি ।
অ্যাপ খুলে সার্চ করতে গিয়ে নয় পাওয়া যাচ্ছে না ক্যাবের দিশা, নইলে ঝটপট হয়ে যাচ্ছে ক্যানসেল। অথবা খুলছেই না কাঙ্ক্ষিত পেজ। অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে রীতিমতো নাজেহাল আজ যাত্রীরা। যদিও বা গাড়ি পাওয়া গেল, তো মাত্রা ছাড়া ফেয়ার !! প্রায় ২-৩ গুণ টাকা লাগছে । তারপরও যদিও ক্যাব মেলে , তাহলে যে আবার রাস্তায় ধর্মঘট সমর্থকদের বিক্ষোক্ষের মুখে পড়বেন না , তারও নিশ্চয়তা নেই। দেখা গেল, যে সব অ্যাপগুলি পরিষেবা দিচ্ছিল, সেখানে রাস্তা আটকে যাত্রীদের নামতে বাধ্য করা হয়। হয়রানির সম্মুখীন হন তাঁরা। এরপর যাত্রী হেনস্থা আটকাতে ধর্মঘট বিরোধী সংগঠনগুলি কিছু হেল্পলাইন চালু করে। এতে কিছুটা সুরাহা হলেও, দেখা যায় দিনভর অ্যাপ নির্ভর ক্যাবের অ্যাপও তেমন ভাবে গাড়ির হদিশ দিতে পারছে না। ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। 



চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগে আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন ( West Bengal Online Cab Operator's Guild ) ।  সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। তবে তারই মধ্যে রাস্তাঘাটে দেখা গেল বেশ কিছু ক্যাব। টুকটাক ক্যাব ধরে যাতায়াতও করছেন যাত্রীরা। তবে রাস্তায় অনলাইন ক্যাবের সংখ্যা এদিন যথেষ্ট কমই। এরই মধ্যে বেঁধেছে নতুন অশান্তি। অন্যদিনের তুলনায় আজ শহরে অ্যাপ নির্ভর ক্যাবের সংখ্যা কম।  নেতাজিনগর, টালিগঞ্জ সহ একাধিক এলাকায় হয়রানির শিকার হন যাত্রীরা।  যাত্রী হয়রানি এড়াতে প্রতিবাদকারী সংগঠনগুলির তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। 

অনলাইন ক্যাব রাস্তায় নামা নিয়ে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। রাস্তা আটকানো হয় রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে।  কয়েক জাগায় গাড়ি ভাঙচুরও হয়েছে। আজ সন্ধে সাড়ে ৬ টায় রাসবিহারী মোড়ে উবার অফিসের সামনে গিল্ড তার দাবি গুলি নিয়ে সাংবাদিক বৈঠক করবে। 

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget