এক্সপ্লোর

Operation Sindoor: "অপারেশন চালাতে হবে এমন পরিস্থিতি যেন আর না হয়'', মন্তব্য কাশ্মীরে নিহত নৌবাহিনীর অফিসারের স্ত্রী

Kashmir Terror Attack: সিঁদুর মুছে দিয়ে স্বামীর রক্তে সিঁথি রাঙিয়ে দিয়েছিল জঙ্গিরা।  ১৫ দিনের মাথায় 'অপারেশন সিঁদুর'-এ তার প্রতিশোধ নিল ভারত।

কলকাতা: পহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের (Operation Sindoor)। আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছিল পাকিস্তান। শেষমেশ, পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে হল 'অপারেশন সিঁদুর'। 

সিঁদুর মুছে দিয়ে স্বামীর রক্তে সিঁথি রাঙিয়ে দিয়েছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় 'অপারেশন সিঁদুর'-এ তার প্রতিশোধ নিল ভারত। ২৬ টি তরতাজা জীবনের জবাবে চলল মাত্র ২৫ মিনিটের অপারেশন। হিন্দু নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক সিঁদুরকে সম্মান জানাল ভারতীয় সেনা। স্বামী ছিলেন নৌবাহিনীর অফিসার। মধুচন্দ্রিমায় গিয়ে ফিরেছেন স্বামীকে হারিয়ে। বিয়ের সাতদিনের মধ্য়ে, হরিয়ানার কারনালের হিমাংশী নরওয়ালের জীবনের সব রং কেড়ে নিয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা। কাশ্মীরে নিহত বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়াল বলেন, "নামটা ('অপারেশন সিঁদুর') একদম সঠিক। কারণ, এই ঘটনায় অনেক মহিলা, অনেক বোন, অনেক মা তাঁদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হারিয়েছেন। আমি আশা করি, এই রকম অপারেশন যেন আর চালাতে না হয়। এরকম ঘটনা যেন আর কারও সঙ্গে না হয়।'' বিনয় নারওয়ালের মা আশা নারওয়াল বলেন, "আমার পুরো পরিবার নরেন্দ্র মোদির সঙ্গে আছেন। সেনাবাহিনীকে আরও এগিয়ে যেতে বলব। যাঁরা ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, এই অপারেশনের মধ্য়ে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধজ্ঞাপন করা হল।'' 

১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে ২৬ জনকে খুনের বদলা নিল ভারত। রাত ১টা বেজে ৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত, এয়ার স্ট্রাইক ঘটানো হয়। মাত্র ২৫ মিনিটের অপারেশন, ৯টি জায়গায় প্রত্যাঘাত, রাফাল দিয়ে পাকিস্তানের ৪টি জায়গা এবং পাক অধিকৃত কাশ্মীরের ৫টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। প্রায় ৯০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে অনুমান। অত্য়াধুনিক রাফাল গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অপারেশনে ব্য়বহার করা হয়েছে স্কাল্প মিসাইল। ১৩০০ কেজির ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের একের পর এক আস্তানা। জইশের ৪টি ঘাঁটি, লস্করের ৩টি ঘাঁটি এবং হিজবুল মুজাহিদিনের ২টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। উড়িয়ে দেওয়া হয়েছে বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর। পাক অধিকৃত মুজাফ্ফরবাদে হিজবুলের হেড কোয়ার্টারও গুঁড়িয়ে দিয়েছে ভারত। মুরিদকেতে লস্করের হেড কোয়ার্টারও ধুলিসাৎ। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি, ভীমবের, চক অমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে ভারত।                  

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget