এক্সপ্লোর

Kunal Ghosh: 'রাজনৈতিক ছোটলোক', অসুস্থ বুদ্ধদেবকে নিয়ে কুণালের মন্তব্যের পাল্টা অধীর, প্রতিবাদ অন্যান্য বিরোধীদেরও

Buddhadeb Bhattacharya Health: কুণাল ঘোষের 'মহাপুরুষ' কটাক্ষের সমালোচনা করেছে সিপিএম, কংগ্রেস, বিজেপিও। 

কলকাতা: এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya Health Update)। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল তো বটেই রাজ্যবাসীর প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন বর্ষীয়ান সিপিএম নেতা। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই, কুণাল ঘোষের এক বিতর্কিত মন্তব্য। যা ঘিরে সমালোচনার ঝড় উঠল। কুণাল ঘোষের 'মহাপুরুষ' কটাক্ষের সমালোচনা করেছে সিপিএম, কংগ্রেস, বিজেপিও। 

তিনি রোগসজ্জায়, রয়েছেন ভেন্টিলেশনে। তাঁকে ঘিরে এখন শুধুই হাজারো চিকিৎসা সরঞ্জামের আওয়াজ। আর লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। কিন্তু সেই তাঁকে কেন্দ্র করেই, কুণাল ঘোষের এক বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠল। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'মহাপুরুষ' কটাক্ষ কুণালের। বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি হওয়ার পর থেকেই সিপিএমের পাশাপাশি হাসপাতালে দেখা গেছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে। গেছেন আইএসএফের বিধায়কও। তবে, দেখা যায়নি তৃণমূলের কোনও নেতাকে। এই প্রেক্ষাপটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, “বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আদিখ্য়েতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।’’

কী বললেন কুণাল ঘোষ? 

এপ্রসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন “দ্রুত আরোগ্য কামনার সঙ্গে যারা আদিখ্যাতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। কারণ, বুদ্ধদেব বাবুর জমানায় সিপিএম বহু খারাপ কাজ করেছে। এবং বুদ্ধদেববাবুর ঔদ্ধত্য এবং ভুল সিদ্ধান্তে বহু ক্ষতি হয়েছে। এই মুহুর্তে দেখতে যাওয়া, না যাওয়া, আমার মনেহয় দেখতে গিয়ে খুব কার্যকরী কাজ সেখানে হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত খোঁজখবর রাখছেন। দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্যের।’’

কুণাল ঘোষের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম এবং কংগ্রেস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “পিপীলিকা যদি মনে করে পাখি। মমতা বন্দ্যোপাধ্যায় কোন গুনের জন্য় ওঁকে নেতা করেছেন?’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “রাজনৈতিক ছোটলোক বলে নতুন শব্দ অভিধানে আনতে হবে। এমন মুখপাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত।’’সিপিএম, কংগ্রেসের সঙ্গে একযোগে কুণাল ঘোষের 'মহাপুরুষ' কটাক্ষের সমালোচনা করেছে বিজেপিও। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বুদ্ধবাবুর দিকে আঙুল তুলে কেউ চোর বলতে পারবেন না। তাঁর আরোগ্য কামনা করলে কারও যদি আদিখ্যেতা মনে হয়, তাহলে সেটা তাঁর রুচির বিষয়।''

কুণালের গলায় যখন কটাক্ষের সুর, তখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন তাঁরই দলীয় সতীর্থ মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “শ্রদ্ধা করি ওঁকে। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না। বিরল রাজনীতিবিদ। ওনার আমলে কিছু সমস্য়া হলেও উনি ভাল। এখন যাঁরা রাজনীতিতে আসছে তাঁদের মডেল, এ সমাজে হায় সবকিছু ভাই পাওয়া যায় ভাড়া/শুধু সোজা নির্ভীক শিরদাঁড়া ছাড়া।’’

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: জ্ঞান ফিরলেও কাটেনি সঙ্কট, আগামীকাল ফুসফুসের সিটি স্ক্যান বুদ্ধদেব ভট্টাচার্যর

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget