এক্সপ্লোর

Suvendu Adhikari: 'বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটে দিশা নেই' সমালোচনায় বিরোধী দলনেতা

WB Budget 2023:

কলকাতা: রাজ্য বাজেটের (WB Budget 2023) সমালোচনায় বিরোধী দলনেতা। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এই বাজেটে রাজ্যের আর্থিক দেউলিয়াপনা ফুটে উঠেছে। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটে দিশা নেই। মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ব্যবস্থা নেই বাজেটে। ৩০ মিনিটে তৈরি বাজেট, কাঁচা কাজ হয়েছে।’’

সরব শুভেন্দু অধিকারী: রাজ্যের বিরোধী দলনেতা এদিন বলেন, "চা বাগানগুলি শাসক-বন্ধু প্রোমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়নি। বাজেটে হোমগার্ড, জুনিয়র কনস্টেবল, আশা কর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অর্থ বরাদ্দ হয়নি। কয়েক লক্ষ এমন কর্মীদের বঞ্চনা করেছে সরকার। মন্ত্রীকে দিয়ে স্লিপ পাঠিয়ে ডিএ ঘোষণা করিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের হাত থেকে বাঁচার জন্য এই ঘোষণা করা হয়েছে। আইএএস-আইপিএসদের আবাস ভাতার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গে আন্তরিকতার কোনও যোগ নেই। বিজেপির দাবি, বকেয়া ডিএ, এরিয়ার সমেত দিতে হবে।''

রাজ্য বাজেটে কী কী ঘোষণা? 

ক্রেডিট কার্ডের ঘোষণা: '১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ।'

বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

রাস্তাশ্রী: যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

বার্ধক্য ভাতা - ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে। 

বাড়ল বিধায়ক ভাতা -  বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।

স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।

এছাড়া রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।   

আরও পড়ুন: West Bengal: বাজেট পেশের সময় ভাঙল নিরাপত্তাবেষ্টনী, বিধানসভায় বহিরাগত প্রবেশ!                 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget