এক্সপ্লোর

Kolkata: অস্ত্রোপচার চলাকালীন রোগিণীকে 'চড়', চুলের মুঠি ধরার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Kolkata News: রোগিণীর দাবি, লোকাল অ্যানাস্থেশিয়া করার কথা বলা হলেও, অস্ত্রোপচারের সময় খুব যন্ত্রণা হওয়ায় চিত্‍কার করেন তিনি। অভিযোগ, তখনই তাঁর গালে থাপ্পড় মারেন চিকিত্‍সক!

ঝিলম করঞ্জাই, কলকাতা: যোধপুর পার্কের নার্সিংহোমের অর্থোসার্জেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ, অস্ত্রোপচার চলাকালীন রোগিণীকে চড় মারা হয়। এমনকী চুলের মুঠি ধরে ঝাঁকিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। 

অর্থোসার্জেনের বিরুদ্ধে রোগিণীকে 'চড়' মারার অভিযোগ

অপারেশন টেবিলে রোগিণীকে চড় মারার অভিযোগ উঠল চিকিত্‍সকের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের রোগিণীর পরিবারের। অন্যদিকে চিকিত্‍সকের দাবি, ধমক দিলেও, শারীরিক নিগ্রহ করা হয়নি।

গত নভেম্বরে, কালী পুজোর দিন বাড়িতে পড়ে গিয়ে বাঁ পায়ে চোট পান  কসবার বাসিন্দা ৫৪ বছরের এই মহিলা। তাঁর পরিবারের দাবি, ১০ নভেম্বর রোগিণীর অস্ত্রোপচার করে, পায়ে প্লেট বসান পরিচিত চিকিত্‍সক রামেন্দু হোম চৌধুরী। 

পরিবারের দাবি, গত মাসে রোগিণীর অস্ত্রোপচার হওয়া পায়ের একটি জায়গায় গর্ত লক্ষ্য করা যায়। পায়ে বসানো একটি স্ক্রুও ঢিলে হয়ে যায় বলে দাবি পরিবারের। 

এরপর ফের চিকিত্‍সকের সঙ্গে যোগাযোগ করে পরিবার। তাদের দাবি, আরেকটি ছোট অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিত্‍সক।

এরপর ৮ এপ্রিল যোধপুর পার্কের একটি নার্সিংহোমে হয় অপারেশন। রোগিণীর দাবি, লোকাল অ্যানাস্থেশিয়া করার কথা বলা হলেও, অস্ত্রোপচারের সময় খুব যন্ত্রণা হওয়ায় চিত্‍কার করেন তিনি। অভিযোগ, তখনই তাঁর গালে থাপ্পড় মারেন চিকিত্‍সক!

ওই রোগিণীর অভিযোগ, 'আমাকে অ্যানাস্থেশিয়া করে দিলেও ব্যাথা যায়নি। চেঁচাচ্ছিলাম যন্ত্রণায়। প্রথমে ধমকেছিল। তারপর গালে থাপ্পড় মারে। চুলের মুঠি ধরে ঝাঁকিয়েছে।'

আরও পড়ুন: Bhatpara News: ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় আতঙ্কের পরিবেশ, ভয় কাঁটা এলাকাবাসী

পরে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রোগিণীর ছেলের কথায়, 'মার থেকে এটা শুনে চিকিত্‍সক পরিচিত হলেও কলকাতা পুলিশের কাছে অভিযোগ করি। লেক থানায় গিয়ে কমপ্লেন করি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও অভিযোগ করেছি। আমরা চাই নিঃশর্ত ক্ষমা চান উনি।'

কী দাবি ওই চিকিৎসকের?

যদিও শারীরিক নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিত্‍সক। অভিযুক্ত চিকিৎসক রামেন্দু হোম চৌধুরী বলেন, 'ওই পরিবার পরিচিত। আশ্চর্য হচ্ছি অভিযোগ করেছে দেখে। আমি ধমকেছি রোগী পা নাড়াচ্ছিলেন বলে। ফিজিকালি অ্যাসল্ট করা গ্লাভস পরে থাকা অবস্থায় কী করে সম্ভব? আমি তো ওটিতে একা ছিলাম না। কোনওদিন আমার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠেনি।'

অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করেছে লেক থানার পুলিশ। বর্তমানে পায়ের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকদের পরামর্শ নিচ্ছেন রোগিণী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget