এক্সপ্লোর

Indians Stranded in Afghanistan: উত্তরবঙ্গের দুশোর বেশি বাসিন্দা এখনও আটকে আফগানিস্তানে, উদ্বেগে পরিবারগুলি

ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে দাবি দার্জিলিংয়ের সাংসদের

রাজা চট্টোপাধ্যায়, মোহন প্রসাদ ও রাজর্ষি দত্তগুপ্ত: দার্জিলিং, তরাই, ডুয়ার্সের ২০০-রও বেশি বাসিন্দা এখনও আটকে রয়েছেন আফগানিস্তানে। আর তা নিয়েই চিন্তায় পরিবারগুলি। যদিও তাঁদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে দাবি দার্জিলিংয়ের সাংসদের।

আফগানিস্তানে ফের উড়তে শুরু করেছে তালিবানের পতাকা। কাবুলের রাস্তায় এখন ফের কালাশনিকভ হাতে তালিবানিদের উদ্ধত ঘোরাফেরা। আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে মানুষের হুড়োহুড়ি। আকাশে থাকা প্লেন থেকে পড়ে যাওয়ার এই ছবি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। 

আফগান-সঙ্কটের এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন কাবুলে থাকা ভারতীয়দের আত্মীয়রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। সূত্রের খবর দার্জিলিং, তরাই, ডুয়ার্সের দুশোরও বেশি বাসিন্দা এই মুহূর্তে আটকে রয়েছেন আফগানিস্তানের একাধিক এলাকায়। 

দার্জিলিংয়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী দীপক সম্ভাঙ্গ। কাবুলে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।  তালিবানরা যখন গোটা দেশের দখল নিয়েছে, তখন প্রাণ বাঁচাতে কোনওরকমে আশ্রয় নিয়েছেন একটি ক্যাম্পে। 

আর ক্যাম্পের বাইরেই আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাফেরা করছে তালিবানিরা। তিনি বলেন, আমরা একটি ক্যাম্পে আটকে আছি। বাইরে ওরা ঘোরাফেরা করছে। আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। 

এই অবস্থায় চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কাবুলে আটকে যাওয়া দার্জিলিংয়ের বাসিন্দার ভাই মনোজ সুব্বা বলেন, দাদা আটকে আছে। কোথায় আছে, জানি না। সাতদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না, চিন্তায় আছি। 

জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা নাজার খান ও নুরজাহান বিবির একমাত্র মেয়ে মারিয়ামের বিয়ে হয়েছে আফগানিস্তানে। গত কয়েকদিনে তালিবানের দাপাদাপি দেখে এখন মেয়ে-জামাইয়ের চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছে না পরিবার। তিনি বলেন,  জামাই মেয়ে বাচ্চারা থাকে। টেনশনে রয়েছি। ভয়েস কলে কথা হচ্ছে। ২০১৮তে শেষ এসেছিল।

এই পরিস্থিতিতে মঙ্গলবার আশ্বাসের সুর শোনা গিয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের গলায়। তিনি বলেন, ভারত সরকার সব চেষ্টা করছে সুরক্ষিত আনার। একটু ধৈর্য রাখুন।

কবে ফিরবে পরিজনরা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আফগানিস্তানে আটকে পড়াদের আত্মীয়দের মনে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget