এক্সপ্লোর

Cheating: বিমানের টিকিট করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ভ্রমণ সংস্থার কর্ণধার

Cheating: ট্রেনের টিকিট কাটতে না পারার পর বিমানের টিকিট কাটার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ভ্রমণ সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

রঞ্জিৎ সাউ, কলকাতা: বিমানের টিকিট (Air ticket) করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার (Cheating) অভিযোগে গ্রেফতার ভ্রমণ সংস্থার কর্ণধার। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime Police Station) পুলিশ।

বিমানের টিকিট কাটার নামে প্রতারণা

পুলিশ সূত্রে খবর, গত বছরের অগাস্ট মাসে দৃশনা ট্যুর অ্যান্ড ট্র্যাভেল নামে একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার ট্রেনের টিকিট কেটেছিলেন কৃষ্ণা দেও আগরওয়াল। তার জন্য ওই সংস্থাকে আগাম দু’হাজার টাকাও দেন তিনি। তবে ট্রেনের টিকিট ওই সংস্থা কেটে দিতে পারেনি। তার পরিবর্তে ওই সংস্থা জানায়, সেই টাকা আগামী বুকিংয়ের সময় ফেরত করে দেওয়া হবে। এর কিছুদিনের মধ্যেই অভিযোগকারী ফের চেন্নাই যাওয়া এবং আসার বিমানের টিকিট কেটে দেওয়ার জন্য ৫৩ হাজার টাকা ওই ভ্রমণ সংস্থার মালিককে দেন। কিন্তু এরপরেও টিকিট কেটে দিতে পারেনি ওই সংস্থা। বারবার টাকা নিয়ে এই সংস্থার মালিক প্রতারণা করছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্ত হন কৃষ্ণা।

তদন্ত শুরু বিধাননগর পুলিশের

এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে দমদমের বাসিন্দা দেবব্রত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ট্রেড লাইসেন্স উদ্ধার হয়েছে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। অভিযুক্ত ব্যক্তি আর কারও সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

বিদেশে চাকরির নামে প্রতারণা

অন্যদিকে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে নয়ডা থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় দফতর খুলে ওই প্রতারণা চক্র কাজ করত বলে জানা গিয়েছে। 

পূর্ণাংশু বসু নামে এক ব্যক্তির অভিযোগ, চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেছিলেন তিনি। সেখান থেকে ইমেলে তাঁর কাছে একটি চিঠি আসে। তাতে মিস পায়েল নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেই অনুযায়ী পায়েলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কথাবার্তা হওয়ার পর তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থার মার্কেটিং বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন পায়েল। এরপর ওই সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিয়ে তাঁকে এক ব্যক্তি ফোন করেন বলে দাবি পূর্ণাংশুর। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁকে কাজের অভিজ্ঞতা নথি আকারে জমা দিতে বলেন। সেসব মিটলে পায়েল তাঁকে ফোন করে জানান, মেডিক্যাল রিপোর্টের জন্য ১৪ হাজার ৭৫০ টাকা জমা করতে হবে। চাকরি না পেলে ওই টাকা ফেরত পেয়ে যাবেন তিনি। কথামতো টাকা জমা করেন পূর্ণাংশু। এর কিছু দিন পর ফের ডিজিটাল সিভি তৈরির জন্য তাঁর কাছ থেকে টাকা চান পায়েল। তখনই প্রতারণার শিকার হচ্ছেন বলে বুঝতে পারেন পূর্ণাংশু। তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে সল্টলেকের সেক্টর ফাইভের ওই প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। সেখান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার করা হয় আরও এক মহিলাকে। 

আরও পড়ুন Cyber Crime: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget