এক্সপ্লোর

Padma Setu : এল ঐতিহাসিক মুহূর্ত ! পদ্মা সেতু এতটাই কাছে আনছে কলকাতা-ঢাকাকে

Padma Setu Inauguration : খরচ প্রায় ১০ হাজার কোটি বাংলাদেশি টাকা, ঢাকার রাস্তা ঢাকা পড়েছে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’।

বিজেন্দ্র সিংহ, ঢাকা :  আরও কাছাকাছি ঢাকা ও কলকাতা। শনিবার ‘পদ্মা মাল্টিপারপাস ব্রিজ’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা।

পদ্মা সেতু খুলে গেলে, কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমবে দেড়শো কিলোমিটার। এখন এপার বাংলার রাজধানী থেকে ওপার বাংলায় পৌঁছতে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে। সময় লাগে ১০ ঘণ্টা। শনিবার থেকে ২৫০ কিলোমিটার পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপারে। সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা।

খরচ হয় প্রায় ১০ হাজার কোটি বাংলাদেশি টাকা
বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, দুর্নীতির মিথ্যা অভিযোগ ওঠায় বিলম্বিত হয় কাজ। আর্থিক সাহায্যের কথা থাকলেও প্রকল্পের রূপায়ণ থেকে হাত গুটিয়ে নেয় বিশ্বব্যাঙ্ক। ২০১৩ সালে দেশের টাকাতেই ব্রিজটি তৈরির সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালে শুরু হয় সেতুর মূল অংশের কাজ। সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালে। খরচ হয় প্রায় ১০ হাজার কোটি বাংলাদেশি টাকা।

 ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’
ঢাকার রাস্তা ঢাকা পড়েছে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ - স্লোগান লেখা পোস্টার-ফেস্টুন-ব্যানারে। ৪২টি পিলারের ওপর থাকা ব্রিজটি সাড়ে ১০ কিলোমিটার লম্বা। দৈর্ঘের হিসেবে পদ্মা ব্রিজের স্থান বিশ্বে ১২২। পিলারগুলি আছে জলের নীচে ১২৮মিটার গভীর পর্যন্ত। পৃথিবীর আর কোনও দেশে কোনও সেতুর পিলার এত গভীরে নেই।

দোতলা সেতু
এটি আসলে দোতলা সেতু। একতলায় নদীর কাছাকাছি সিঙ্গল লাইনে চলবে ট্রেন। তার ওপরে চার লেনের চওড়া রাস্তায় চলবে সব রকম গাড়ি। নিবার সকাল ১০টায় খুলে যাবে সেতু। বাংলাদেশের আশা, সেই সঙ্গে খুলে যাবে বাণিজ্যের নতুন পথ। 

সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাবে পদ্মা সেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। খরস্রোতা পদ্মার ওপর সেতুর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে আবেগ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ সেখানে ভিড় করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget