এক্সপ্লোর

Jalpaiguri: অবশেষে রাস্তা পাচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়ের গ্রাম

গত সপ্তাহেই জলপাইগুড়ির ময়নাগুড়ির সারিন্দা শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে কেন্দ্র। তখনই তাঁর স্ত্রী অভিযোগ করেন, আবাস যোজনা থেকে শুরু করে কোনও সরকারি সাহায্যই পাননি তাঁরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অবশেষে রাস্তা পাচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়ের গ্রাম। ১০২ বছর বয়সী শিল্পীর জন্য তৈরি করে দেওয়া হবে বাড়িও। গতকাল তাঁর বাড়িতে গিয়ে জানিয়েছেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পরিষদের সহকারী সভাধিপতি। গত সপ্তাহেই জলপাইগুড়ির ময়নাগুড়ির সারিন্দা শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে কেন্দ্র। তখনই তাঁর স্ত্রী অভিযোগ করেন, আবাস যোজনা থেকে শুরু করে কোনও সরকারি সাহায্যই পাননি তাঁরা। গ্রামের রাস্তাও বেহাল। এক সপ্তাহ কাটতে না কাটতেই সাহায্যের ঘোষণা করল প্রশাসন।                                                               

পদ্মশ্রী প্রাপ্ত সারিন্দা শিল্পী পাশে প্রশাসন:  ১০২ বছর বয়সী শিল্পীকে ১০২টি লাল গোলাপের মালা পরিয়ে জানানো হল সম্মান। দেওয়া হল শাল, মিষ্টি...ধুতি... পাঞ্জাবি। পদ্মশ্রী পাচ্ছেন সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়- কেন্দ্রের এই ঘোষণার পরই ব্যস্ততা বেড়েছে শিল্পীর। দিন-রাত শিল্পীর কুঁড়ে ঘরে বিশিষ্ট ব্যক্তিদের আনাগোনা। প্রতিশ্রুতির বন্যা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি।  সেখানেই থাকেন শতায়ু সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায়। সোমবার রাতে তাঁর বাড়িতে আসেন জেলা পরিষদের আধিকারিকরা।                    

সাহায্যের ঘোষণা করল প্রশাসন: প্রায় ৫০০ বছরের পুরনো বাদ্যযন্ত্র সারিন্দা। ১৯৪০ সালে ৫ টাকা দিয়ে এই যন্ত্র কিনেছিলেন শিল্পী। সেই থেকেই মঙ্গলাকান্তর সঙ্গী সুরেলা সারিন্দা। যন্ত্র জীবনে সুর এনে দিয়েছে, দিয়েছে স্বীকৃতি। কিন্তু দূর হয়নি অভাব। গত সপ্তাহে পদ্মশ্রী প্রাপক শিল্পীর স্ত্রী চম্পা রায় বলেন, “আমরা কিছু পাইনি। কোনও সরকারি সাহায্য পাইনি। ঘর বা বেকার ভাতাও পাই না। রাস্তা খুব খাবাপ। কাকে বলব, ভয় লাগে। বলে কি মার খাব না কি?’’ এর পরই জেলা পরিষদের তড়িঘড়ি আশ্বাস- ঘরবাড়ি, রাস্তা - এবার সব হবে। প্রশাসনের আশ্বাসে খুশি শিল্পী। খুশি গ্রামের বাসিন্দারা। পদ্মশ্রী প্রাপক সারিন্দা শিল্পী বলেন, “সবটাই ভাগ্যের ফের। ভাল লাগছে আমার নামে রাস্তা হচ্ছে। বাড়ি পাব শুনে ভাল লাগছে। জানি না নাম কেন কাটা হয়েছিল।’’                             

আরও পড়ুন: West Midnapore News: নেই রান্নাঘর, ত্রিপল টাঙিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে রান্না, অব্যবস্থার ছবি দাসপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget