এক্সপ্লোর

Sukanata On Panagarh Incident: পানাগড়ে বেলাগাম দুষ্কৃতীরাজ ! তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, 'বাংলায় নিরাপদ নন মহিলারা..'

Sukanata On Panagarh Lady Death: পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে, মৃত্য়ু হয় তরুণীর, মুখ খুললেন সুকান্ত

কলকাতা: জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর।  কোথায় পুলিশ? কোথায় নজরদারি? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সোশ্যালে নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বললেন,  'হাসপাতাল হোক কিংবা হাইওয়ে, বাংলায় নিরাপদ নন মহিলারা। প্রতিদিন একের পর এক ভয়ঙ্কর ঘটনা, রাজ্য সরকারের মুখে কুলুপ। বিচার পাইয়ে না দিয়ে দুষ্কৃতীদের আড়ালের চেষ্টা। বাংলায় জঙ্গলরাজ চলছে, বাংলা চায় ভয়মুক্ত পরিবেশ, বিচার, নিরাপত্তা, স্বাধীনতা'।

জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পিছু ধাওয়া! কটূক্তি, অশালীন ইঙ্গিত! গাড়িতে পরপর ধাক্কা! দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, প্রাণটাই চলে গেল ২৭ বছরের তরুণীর। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। ফের খালি হয়ে গেল এক মায়ের কোল। নিহত তরুণীর মা বলেছেন, দোষীদের একদম অবশ্য়ই শাস্তি চাইছি। আমার স্বামী এই ৮ মাস হল মারা গেছেন। তার মধ্য়ে এই ঘটনা। আমি অবশ্য়ই শাস্তি চাই। 
 
চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা। অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় এই সাদা গাড়িটি... অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।

গাড়ির চালক  রাজদেও শর্মা বলেন, 'পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, ম্য়াডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরই, একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা... এঁর ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে।' সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষকৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়।' 

আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, 'কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..'!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget