এক্সপ্লোর

Ratna On Kalyan: বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, 'কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..'!

Ratna Attacks Kalyan: তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন কল্যাণের, এদিন বিস্ফোক রত্না চট্টোপাধ্যায়

কলকাতা: তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না।

শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন জবাবে রত্না চট্টোপাধ্যায় বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। হাইকোর্টে কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না। কিন্তু যেভাবে আমাদের নামে মিথ্যে কথা বলেছেন। বাবার হিস্ট্রি-জিওগ্রাফি সব কিছু জানেন, তাহলে কেন? ২জন সন্তানকে নিয়ে লড়াই করছি বলে নোংরা কথা বলবে?।'

সূত্রের খবর, এই মামলায় এখনও সাক্ষী দেননি রত্না চট্টোপাধ্যায়ের বাবা। সেই সূত্র ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন হাইকোর্টে প্রশ্ন তোলেন, দুলালচন্দ্র দাস একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোজ সামলাচ্ছেন। কিন্তু বয়সের যুক্তি দিয়ে আদালতে যেতে পারছেন না। তাঁর অভিযোগ, ৮ বছর ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। কিন্তু এই মামলা এতদিন ধরে চলছে, কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন তিনি ডিভোর্স দেবেন না। 

আলিপুর আদালতে যে ভাষায় কথা বলছেন রত্না চট্টোপাধ্যায় তা প্রকাশ্যে মুখে আনা যায় না, সওয়াল কল্যাণের। আদালত কি মামারবাড়ি নাকি ? যখন যা ইচ্ছা হল করব ?, সওয়াল কল্যাণের। এদিকে মামলার দীর্ঘসূত্রিতার কারণে শোভন চট্টোপাধ্যায় ক্লান্ত হয়ে পড়েছেন বলেও এদিন আদালতে জানান কল্যাণ।   'আট বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ! এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। কিন্তু এই মামলা আট বছর চলছে, কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন ডিভোর্স দেব না', সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন, হাওড়ায় বেপরোয়া 'বাইকের ধাক্কায়' মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ 'যুব TMC সভাপতি' ?

একসময় এইজুটিকেই 'ডাল-ভাত' বলে আখ্যা দিয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। অতীতে বহুবার হয়েছে ট্রোলড । তাতে কী। নতুন উদ্যম নিয়ে বারবারই খবরের শীর্ষ থেকেছে এই জুটি। তা হল শোভন-বৈশাখী। কিন্তু এত কিছুর মাঝেও ত্রিকোণ প্রেমের সংজ্ঞায় ভাটা পড়েনি। শোভন-বৈশাখীর সঙ্গেই উঠে এসেছে রত্নার নাম। কারণ একটাই আজও অসমাপ্ত  বিবাহবিচ্ছেদের মামলা। তাই  খাতায় কলমে অন্য কথাই বলছে। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget