এক্সপ্লোর

Panchayat Poll 2023 : ২৯টি আসনেই প্রার্থী শুধু তৃণমূলের, ভোটের আগেই শাসন গ্রাম পঞ্চায়েতের শাসনভার শাসকদলের হাতে !

Uncontested Win : স্ক্রুটিনি শুরু হতেই একের পর এক জেলায় সামনে আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয়ের ছবি ! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

শিবাশিস মৌলিক, অনির্বাণ বাগচী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, শাসন : শাসনে ভোটের আগেই তৃণমূলের 'শাসন' ! বিষ্ণুপুর মহকুমায় প্রায় ৬৬ শতাংশ গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল ! ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। স্ক্রুটিনি শুরু হতেই একের পর এক জেলায় সামনে আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয়ের ছবি ! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে পুরুলিয়া, মনোনয়ন জমার সময়সীমা শেষের পর স্ক্রুটিনি চালু হতেই একাধিক জেলা থেকে আসতে শুরু করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের খবর ! উত্তর ২৪ পরগনার শাসন জুড়ে কার্যত শুধু তৃণমূলের শাসন ! শুরুর আগেই খেলা 'শেষ' শাসনে ! শাসন গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৯টি। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর দেখা গেছে, কেবল মাত্র তৃণমূলই সব আসনে প্রার্থী দিয়েছে। বিরোধী কোনও দলই প্রার্থী দিতে পারেনি। ফলে ভোটের আগেই শাসন গ্রাম পঞ্চায়েতের শাসনভার চলে গেছে তৃণমূলের হাতে !

পঞ্চায়েতের মননোয়ন ঘিরে গত কয়েকদিনে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুধু ভাঙড়েই প্রাণ গিয়েছে তিনজনের। পরিসংখ্যান বলছে, ভাঙড়েরই এক নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। বাকি দুটি গ্রাম পঞ্চায়েতের প্রথমটিতে মাত্র একটি ও দ্বিতীয়টিতে দুটি আসনে প্রার্থী দিয়েছে বিরোধী দলগুলি !

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু'নম্বর ব্লকে এবারও পঞ্চায়েত ভোটে অব্যাহত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা ! ভোটের আগেই দুটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়ে গেল তৃণমূল ! শনিবার পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হতেই অকাল হোলিতে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা !

রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতে ১৪টি আসনের একটিতেও তৃণমূল বাদে অন্য কোনও দল প্রার্থী দিতে পারেনি।
সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ২৫টি আসনের মধ্যে ১৬টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে শাসকদল। ফলে, ভোটের আগেই এই গ্রাম পঞ্চায়েতেও দখল নিয়েছে তৃণমূল ! এখনও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা বাকি রয়েছে।

এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "সন্ত্রাস করেছে। পারছে না আমাদের লোকেরা। কোথাও পেরেছে, আবার কোথাও পারিনি আমরা। যেখানে যেখানে রুখতে পারিনি, সেখানে সেখানে লুঠ হয়ে গেছে, মানে ভয়ে কেউ এগোতে পারেনি। রঘুনাথগঞ্জে যেমন ঘটনা ঘটেছে সেকেন্দ্রা গিরিয়া, জানি আমরা। কারণ সেখানটায় পারেনি আমাদের লোকেরা। সব জায়গায় তো সঙ্ঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারিনি আমরা। যেখানে যেখানে পেরেছি, সেখানে সেখানে লড়ছি।"

জঙ্গলমহলের দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়াতেও দেখা গেছে একই ছবি ! বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমায় মোট ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়ের, এই চারটি ব্লকের ৩৭টি গ্রাম পঞ্চায়েতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ! এই মহকুমার ৬টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে চারটিই ভোটের আগেই শাসকদলের দখলে চলে এসেছে। এই খবর সামনে আসার পরই এদিন উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

অথচ ২০১৯-এ এই বিষ্ণুপুর লোকসভা আসনেই জয়ী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ ! ২০২১-এর বিধানসভা ভোটেও এই বিষ্ণুপুর মহকুমার সোনামুখী, ইন্দাস, কোতুলপুর ও বিষ্ণুপুর-এই চারটি বিধানসভায় জয়ী হয় বিজেপি। পুরুলিয়ায় এখনও পর্যন্ত দুটি গ্রাম পঞ্চায়েতের সাতটি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে বিনা লড়াইয়েই জয়ী হয়েছে তৃণমূল।

জেলায় জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। শাসক-সন্ত্রাস ও পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করছে বিরোধীরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতা ও বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, 'সারা বাংলায় বিরোধীদের অস্তিত্ব সেভাবে নেই। শুধুমাত্র কিছু পকেটে রয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে লড়াই হবে। আমি তো বলেছি মানুষের কাছে যেতে হবে কর্মীদের। সেবা করুন। সেবা করলেই তারা আমাদের দিকে থাকবেন।'

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget