এক্সপ্লোর

Indian Army Foils Infiltration Bid : জঙ্গিদের সাহায্য নিয়ে পোস্টে হামলার চেষ্টা, ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭ অনুপ্রবেশকারী

India-Pakistan Relationships: গত বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন।

পুঞ্চ : জঙ্গিদের সাহায্য নিয়ে ভারতীয় সেনা পোস্টে হামলার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। ৪-৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় (Jammu and Kashmir Poonch District) কৃষ্ণা ঘাট সেক্টরের এই ঘটনায় নিহত ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। যদিও এনিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এমনই।

ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তখনই ৫ অনুপ্রবেশকারীকে খতম করা হয়। এক ঘণ্টা পর তারা যখন দেহগুলি উদ্ধারের চেষ্টা করছিল, সেই সময় ফের গুলি চালায় ভারতীয় সেনা। যার জেরে আরও ২ জন নিহত হয়। মৃতদের মধ্যে রয়েছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন মর্যাদার এক অফিসারও।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি-সহ পাকিস্তান সেনার ৫-৭ জনের প্রাণহানি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় তাদের দিকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে দিয়েছে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার স্বয়ং আর্মি ব্রিগেডিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির তদারকি করছেন। সূত্রের দাবি, জম্মুর কৃষ্ণা ঘাট এলাকায় পোস্টের অপর দিকে একটি সাদা পতাকা দেখা যায়। 

এমন একটা সময়ে এই ঘটনা ঘটল, যখন গত বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নয়া দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ সব সমস্যার সমাধান করতে চায় ইসলামাবাদ। 

পাকিস্তানের বাৎসরিক অনুষ্ঠান "কাশ্মীর সংহতি দিবস" উপলক্ষে মুজাফ্ফরাবাদে পাক-অধিকৃত কাশ্মীরের বিধানসভায় একটি বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন শরিফ। সেখানে তিনি কাশ্মীরের মানুষের প্রতি তাঁর 'সমর্থনের' কথা বলেন।

এর আগে গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের রাজৌরির একটি প্রত্যন্ত গ্রামে সেনা ঘাঁটিতে বিরাট বড় হামলা চালানোর চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোচ্ছিল জঙ্গিরা। কিন্তু সেই খবর পেয়েই তৈরি ছিল ভারতীয় সেনা। সুপরিকল্পিত ভাবে জঙ্গিদের বড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে চলে গুলি , পাল্টা গুলি। একটি সিকিউরিটি পোস্টে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। জঙ্গিরা ভোর ৪টায় রাজৌরি জেলার গুন্ধা এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে গুলি চালায় । নিরাপত্তা কর্মীরা পাল্টা জবাব দেন। 

সেরা শিরোনাম

CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget