এক্সপ্লোর

New Income Tax Bill : নতুন আয়কর বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, লক্ষ্য কর ব্যবস্থার সরলীকরণ ও আধুনিকীকরণ

Union Budget 2025: ১ ফেব্রুয়ারি বাজেট ভাষণে এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

নয়াদিল্লি : নতুন আয়কর বিলে (New Income Tax Bill) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবাদ সংস্থা সূত্রের খবর। আয়কর আইন ১৯৬১ (Income Tax Act, 1961) এর পরিবর্তে আনা হচ্ছে এই বিল। এর লক্ষ্য, ভারতের কর ব্যবস্থাকে সরলীকরণ ও আধুনিকীকরণ করা। এটি আইনি ভাষাকেও সহজ করবে যাতে করদাতারা সহজে বিধানগুলি বুঝতে পারেন।

বিলে নতুন কর প্রবর্তন করা হবে না। পরিবর্তে, এটি কর আইনকে সরলীকরণ, আইনি জটিলতা হ্রাস এবং করদাতাদের জন্য সম্মতি সহজতর করার দিকে মনোনিবেশ করবে। বৃহস্পতিবার এমনই জানান অর্থ সচিব। এতে অল্প শাস্তি, বিধান এবং ব্যাখ্যা থাকবে। সরকার আরও বলেছে যে, নতুন আইনটি বর্তমানের চেয়ে ৫০ শতাংশ ছোট হবে। মামলা কমানো এর প্রধান লক্ষ্য হবে। এমনটি বিলটিতে কিছু অপরাধের জন্য কম জরিমানার প্রস্তাব দেওয়া হতে পারে, যাতে কর ব্যবস্থাকে আরও করদাতা-বান্ধব করে তোলা যায়।

১ ফেব্রুয়ারি বাজেট ভাষণে এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৫-২০২৬ অর্থবর্ষ থেকে নতুন কর কাঠামো লাগু হবে। করদাতারা এই সিস্টেমের আওতায় আশবেন ২০২৬-২০২৭ অ্যাসেসমেন্ট ইয়ারে। 

মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। এবারের বাজেটে, বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা একলাফে ৫ লক্ষ টাকা বাড়িয়ে, ১২ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ আপনার মাসিক এক লক্ষ টাকার মধ্য়ে আয় থাকলে, আপনাকে এক পয়সাও আয়কর গুনতে হবে না। যা শুনে মধ্য়বিত্তর হাসি চওড়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়বে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনীতিও চাঙ্গা হবে।

যে মধ্য়বিত্তরা চাতকের মতো আয়কর-ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল, তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে মোদি সরকারের এই সিদ্ধান্ত। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে, মোদি সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল, তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয়ে এতদিন ৭১ হাজার ৫০০ টাকা কর দিতে হত। এখন এই আয়ে এক টাকাও কর দিতে হবে না। ফলে পুরো ৭১ হাজার ৫০০ টাকাই লাভ! বার্ষিক ১৩ লক্ষ টাকা অবধি আয়ে আগে যেখানে ৮৮ হাজার ৪০০ টাকা আয়কর দিতে হত, এখন সেখানে দিতে হবে, ৬৬ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২২ হাজার ১০০ টাকা লাভ। তবে এই ছাড় নতুন কর-কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য়। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারেই।

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget