এক্সপ্লোর

Panchayat Poll 2023 : ফের বোমাবাজি, পথ অবরোধ, উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়

Panchayat Poll 2023 Update : আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দিয়ে, ভয় দেখাতে বোমা ছোড়া হয়।

রঞ্জিত হালদার, ভাঙড় : পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে নতুন করে উত্তপ্ত ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা।

ভয় দেখাতে বোমা
বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দিয়ে, ভয় দেখাতে বোমা ছোড়া হয়। এমনকি, আইএসএফ প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বোমার দাগ স্পষ্ট। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আগে বোমা মজুত করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।

বেআইনি অস্ত্র মজুতের অভিযোগ
অন্যদিকে, এই ভগবানপুরের জিরানগাছায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত রায়ান আলি মোল্লা ও জাহাঙ্গির মোল্লার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বেওতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়িশ্বরে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। 

ভাঙড় সন্ত্রাস
মনোনয়ন পর্বে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়নের শেষ দিনে তিন-তিনটি প্রাণহানি ঘটে।  শুধু গত ১৫ জুন, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েই একসঙ্গে প্রাণ গিয়েছে তিন জনের! মৃতদের মধ্যে রাজু নস্কর ও রশিদ মোল্লা নামে যেমন দুই তৃণমূল সমর্থক রয়েছেন। তেমনই সেদিন খুন হন মহিউদ্দিন মোল্লা নামে এক ISF কর্মীও। শাসক-বিরোধী নির্বিশেষে, তিনটি পরিবারেই খালি হয়ে গেছে মায়ের কোল। তারপর এই খুনের তদন্তভার গেছে রাজ্য় পুলিশেরই গোয়েন্দা শাখা সিআইডি-র হাতে! 

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি অশান্তির কারণে রোজ শিরোনামে উঠে এসেছে ভাঙড়।  বিরোধীদের মনোনয়নে বাধা দিতে বিডিও অফিসের গেট পর্যন্ত আটকে রাখার অভিযোগ উঠেছে।  বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়ায় তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে বিডিও অফিসের কর্মীকেও। অভিযোগ, মনোনয়ন জমা দিতে পারেননি ভাঙড়ে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী আইএসএফের বহু প্রার্থী।    

এরই মধ্যে আবার ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। বামনঘাটায় প্রচার সভায় আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে হাকিমুল বলেন, 'ভুল হয়েছে। আমাদের ক্ষমা করে দিয়ে ভোট দিন।' 

'এসব বলে ভাঙড়ের মানুষকে বোকা বানানো যাবে না', কটাক্ষ নৌশাদ সিদ্দিকির।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget