এক্সপ্লোর

Panchayat Election 2023 : সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ভাঙড়, এবার 'তৎপর' পুলিশের বিজয়গঞ্জ বাজারে টহল

Bhangar Violence : গতকাল রাজ্যপালের সফরের সময়, বিজয়গঞ্জ বাজারে পুলিশের দেখা মেলেনি

ভাঙড় : মনোনয়ন-পর্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড়। ৩টি তাজা প্রাণ চলে যাওয়ার পর এবার পুলিশি নিরাপত্তার বজ্র আঁটুনি। গতকাল রাজ্যপালের সফরের সময়, বিজয়গঞ্জ বাজারে পুলিশের দেখা মেলেনি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীকেই বোমা সরাতে দেখা যায়। সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়, তখন দেখা গেল পুলিশি তৎপরতা। এদিন সকাল থেকে বিজয়গঞ্জ বাজারে টহল দিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার, দুই অ্যাডিশনাল পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। সঙ্গে ছিল র‍্যাফ ।  

কখনও বিডিও অফিসে ঢুকে বিরোধী প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেওয়া, কখনও বাস-অ্য়াম্বুল্যান্স দাঁড় করিয়ে তল্লাশি। গত পরশু দিনভর ভাঙড়ে দাপিয়ে বেড়ায় শাসক দল, আর তা দাঁড়িয়ে দেখে পুলিশ। দুষ্কৃতী নয়, বরং তারা বেশি ব্যস্ত ছিল সংবাদমাধ্য়মকে আটকাতে।

ভয়ঙ্কর সন্ত্রাস। সন্ত্রস্ত গোটা ভাঙড়! আর সেখানেই, পুলিশ কার্যত চোখে ঠুলি পরে! কানে তুলো গুঁজে। গত পরশু সকাল থেকেই ভাঙড় জুড়ে শুরু হয় দুষ্কৃতীদের সন্ত্রাস। মুহুর্মুহু পড়তে থাকে বোমা। সেই সঙ্গে শোনা যায় গুলির শব্দ। আধঘণ্টায় ১০০ বোমা পড়ে। কারও হাতে আগ্নেয়াস্ত্র, কারও পাইপ। একটা সময় সংবাদ মাধ্য়মকে লক্ষ্য় করে শুরু হয় বোমাবাজি। কিন্তু এসব কিছুই দেখতে পায়নি পুলিশ। গলির মুখ থেকে ধেয়ে আসে একের পর এক বোমা, গুলি। আক্রমণের উদ্দেশে বাঁশ, লাঠি হাতে ছুটে আসে দুর্বৃত্তরা। কিন্তু দুষ্কৃতীদের আটকাতে নয়, পুলিশের তখন লক্ষ্য় একটাই, সংবাদ মাধ্য়মকে থামানো। পুলিশ মিডিয়া আটকাতে ব্য়স্ত। 
যাতে খবর সম্প্রচার করা না যায় ।

এপ্রসঙ্গে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, 'টোটালি নীল পুলিশের ভূমিকা। পুলিশ নিয়ে গেছিল। পুলিশের সামনে থেকে কাগজ কেড়ে নিয়েছে। পুলিশমন্ত্রী পদত্য়াগ করতে হবে।'

একই ছবি ধরা পড়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারেও। সেখানেও মুহুর্মুহু চলে গুলি, পড়ে বোমা। আগুন ধরানো হয় একের পর এক গাড়িতে। হেলমেট পরে, হাতে লাঠি নিয়ে দাপিয়ে বেড়ায় শাসকের গুন্ডাবাহিনী। 

টানা চারদিন ভাঙড় যেন সন্ত্রাসের মুক্তাঞ্চল থেকেছে। বিডিও অফিসের ভিতরে তৃণমূল। আর বাইরে বিশ্রামে পুলিশ। এরইমধ্য়ে দাপটের সঙ্গে গাড়িতে চেপে, বিডিও অফিসে ঢোকেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তারপরই, বিডিও অফিসের গেট আটকে দেয় তৃণমূল। ঢুকতে বাধা দেওয়া হয় সংবাদমাধ্য়মকে।

ভাঙড় ১ নম্বর ব্লকে, এক আইএসএফ কর্মী কোনওক্রমে মনোনয়ন কেন্দ্রের ভিতরে ঢুকতে পারেন। কিন্তু সেখানে তাঁর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় ফর্ম। নথিপত্র। 

বাসে বা গাড়িতে চেপে যাতে বিরোধী প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে না আসতে পারে তাই, বাসন্তী হাইওয়ের নলমুড়ি হাসপাতাল মোড়ে সকাল থেকেই জড়ো হয় তৃণমূল কর্মীরা। বাস থেকে শুরু করে গাড়ি... সবেতে চলে তল্লাশি। বাদ যায়নি অ্য়াম্বুল্য়ান্স, বিয়ে বাড়ির গাড়িও। দুষ্কৃতীদের কারও মাথায় হেলমেট, কারও আবার মুখোশ। কিন্তু পুলিশ কোথায়, যে তাদের আটকাবে ? দেখা যায়নি তাদের। 

এমনকী, গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপালকেও হাঁটতে হয় বোমা বিছানো পথে। রাজ্যপালের থেকে মাত্র ২ পা দূরে দেখা যায় পড়ে আছে বোমা। পুলিশের কোনও বড় কর্তা দেখা যায়নি রাজ্য়পালের সঙ্গে! শেষ অবধি রাজ্যপালের নিরাপত্তারক্ষী সেটিকে সরিয়ে নিয়ে যান। পুলিশের এহেন ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে বৃহস্পতিবারই ভাঙড়ে প্রাণ ঝরেছে ৩ জনের। যার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget