এক্সপ্লোর

Panchayat Election: মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের মুখে এবার ঘরেই 'যুদ্ধ' তৃণমূলের! সিদ্দিকুল্লা-হুমায়ুন সংঘাত

হুমায়ুন দলের বিরোধিতা করে নির্দল প্রার্থীদের সমর্থন করায় তোপ দেগেছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidbad ) পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে এবার ঘরেই যুদ্ধ তৃণমূলের (TMC)। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানের পর এবার দলেরই মন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

হুমায়ুন দলের বিরোধিতা করে নির্দল প্রার্থীদের সমর্থন করায় তোপ দেগেছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দল বিরোধী কাজ করতে করতে বিধায়ক ক্লান্ত হয়ে গেছেন। আগুন নিয়ে খেলছেন, ঠেলা সামলাতে পারবেন না বিধায়ক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করেন সিদ্দিকুল্লা। সালারে ঢুকে দেখান, কত ক্ষমতা আছে দেখব। মন্ত্রী সিদ্দিকুল্লাকে পাল্টা হুমকি বিধায়ক হুমায়ুনের। 


পঞ্চায়েতের টিকিট নিয়ে দলের বিরুদ্ধে তোপ দাগার পরের দিনই মিছিল করে পথে নামলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল যাদের প্রতীক দেয়নি, সেই সব আসনে নির্দল প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক। টিকিট বিলি নিয়ে গতকালই দলের শাওনি সিংহ রায়-সহ জেলা ও রাজ্য নেতৃত্বকে নিশানা করেন হুমায়ুন। 

ভরতপুর বিধানসভা এলাকার সালারে দলীয় ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনকে বাদ দিয়ে প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের নির্দল প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারকে নিয়ে মিছিল করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের নির্দেশকে উপেক্ষা করে খোলাখুলি নির্দলদের সমর্থন করার কথা ঘোষণাও করেছেন হুমায়ুন।

অন্যদিকে, মনোনয়ন পর্বের প্রথম দিনের পর, শেষ দিনেও খুন মুর্শিদাবাদে। নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। হজবিবিডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ, রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রথমে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরে গুলি করে খুন করা হয়। মারধর করা হয় নিহত তৃণমূল নেতার সঙ্গে থাকা, পঞ্চায়েতের এক প্রার্থী-সহ তিনজন তৃণমূল কর্মীকে। তাঁদের দেখতে হাসপাতালে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের পাল্টা দাবি, ওই হজবিবিডাঙায় কংগ্রেস প্রার্থী রমজান শেখের বাবা, মেহেরুল্লাহ শেখকে বেধড়ক মারধর করেছে তৃণমূল। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে কংগ্রেসের উপর হামলা চালায় তৃণমূল। এরপরই পাল্টা হামলা চালায় কংগ্রেস। মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতির।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget