এক্সপ্লোর

Panihati News: পানিহাটির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ, মমতার সিদ্ধান্ত জানালেন ফিরহাদ, মাঠ দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ ছিল

Mamata Banerjee: অমরাবতী মাঠ দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ ঘিরেই বিতর্কের সূচনা। তার জেরে মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর।

সমীরণ পাল, কলকাতা: পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে ফোন করে জানালেন ফিরহাদ হাকিম। কিন্তু কেন তাঁকে পদত্যাগ করতে বলা হচ্ছে, তা বুঝে উঠতে পারছেন না মলয়। তাঁর দাবি, চক্রান্তের শিকার হয়েছেন তিনি। অমরাবতী মাঠ দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ ঘিরেই বিতর্কের সূচনা। তার জেরে মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর। (Panihati News)

বেশ কিছু দিন ধরেই বিতর্ক পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ঘিরে। নাগরিক পরিষেবা থেকে প্রোমোটিংয়ের জন্য মাঠ বিক্রিতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি ছিল, ৮৭ একর জায়গা জুড়ে বিস্তৃত অমরাবতী মাঠ দখল করে প্রোমোটিং হচ্ছে কাউকে না জানিয়েই। জলাভূমি ভরাট হচ্ছে বলেও অভিযোগ ওঠে। গত সপ্তাহে সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মাঠ দখলের কথা স্বীকার করে নিয়ে তিনি জানান, জমিটি সরকারের তরফে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হচ্ছিল। সেখানে প্রোমোটিং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ওই জমি দখল করা যাবে না। (Mamata Banerjee)

বিষয়টি মমতার কানেও ওঠে। এর পরই ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে নোটিস পাঠানো হয়। জানানো হয়, রাজ্য সরকার জমিটিকে অধিগ্রহণ করবে। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে নোটিস দেন মহকুমা শাসক। এর পর শনিবার পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয়কে ফোন করেন পুরমন্ত্রী ফিরহাদ। দ্রুত তাঁকে পদত্যাগ করতে বলা হয়। কিন্তু মাঝে শনি, রবি, সোম কেটে গেলেও পদত্যাগ করেননি মলয়।  সোমবারও পুরসভায় কাজ করেন তিনি। তাতেই মঙ্গলবার ফের মলয়কে ফোন করেন ফিরহাদ। জানান, মুখ্যমন্ত্রী চান মলয় পদত্যাগ করুন। 

এখনও পর্যন্ত পদত্যাগ করেননি মলয়। তাঁর মতে, কেন পদত্যাগ করতে হবে, তা জানা প্রয়োজন। ১৯৯৮ সাল থেকে তিনি তৃণমূলের কাউন্সিলর। দলের সঙ্গে রয়েছেন এযাবৎ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অন্যায় ভাবে সরানো হচ্ছে তাঁকে। এখনও পর্যন্ত এব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে না পারলেও, মলয় জানান, মুখ্যমন্ত্রী যখন চেয়েছেন, তাঁর ইচ্ছেকে সম্মান জানাবেন তিনি। এবিপি আনন্দে তিনি বলেন, "ফোন করে বললেন, দিদির ইচ্ছে পদত্যাগ করুন। আমি বললাম, পদত্যাগে অসুবিধা নেই। কাউকে অসম্মান করার মানসিকতা নেই। কী অপরাধে অপরাধী, জানতে চাই আমি। এখনও জানতে পারিনি, চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। আবারও পাঠাব। কোন অপরাধে পদ ছাড়তে বলা হচ্ছে, তা জানানো হোক।"

এই অমরাবতী খেলার মাঠ নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক। ৮৭ একরের ওই জায়গা বেআইনি ভাবে দখল করা হচ্ছে, জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধীরাও। বিষয়টি নিয়ে সরব হন স্থানীয়রাও। গোটা ঘটনায় পুরপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মাঠ সংলগ্ন এলাকায় বহু বেআইনি দোকান তৈরি হলেও, পুরসভা নিশ্চুপ কেন, ওঠে প্রশ্ন। শুধু তাই নয়, পানিহাটি পুরসভার ১২৫ বছর পূর্তিতে বেআইনি ভাবে টাকা তোলা নিয়েও জমা পড়ে অভিযোগ। এর পরই সরকার নড়েচড়ে বসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget