এক্সপ্লোর

Panihati Councilor Threat: ‘অনেক নাটক হয়েছে, এবার তৈরি থাকুন’ ফের দুই TMC কাউন্সিলরকে হুমকি-ফোন

North 24 Parganas: এক সপ্তাহের মধ্যে দু’বার। ফের পানিহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে হুমকি-ফোন করার অভিযোগ।

কলকাতা: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের পানিহাটির ২ কাউন্সিলরকে (Panihati Councilor Threat) হুমকির অভিযোগ। পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে-কেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ঘোলা এবং খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

২ কাউন্সিলরকে হুমকির অভিযোগ: এক সপ্তাহের মধ্যে দু’বার। ফের পানিহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে হুমকি-ফোন করার অভিযোগ। এবার বাংলাদেশের নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তাঁর অভিযোগ, গতকাল দুপুরে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, ‘অনেক নাটক হয়েছে, এবার তৈরি থাকুন’। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন পানিহাটি পুুরসভার তৃণমূল কাউন্সিলর। একই সময়ে বাংলাদেশের নম্বর থেকে তাঁর কাছেও ফোন এসেছিল বলে অভিযোগ করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ বিভাগের পুর পারিষদ তাপস দে। তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী, পানিহাটির উপ পুরপ্রধান সুভাষ চক্রবর্তী এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ বিভাগের পুর পারিষদ তাপস দে-কে হুমকি ফোন করার অভিযোগ ওঠে। 

গত সপ্তাহে পানিহাটির তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, হুমকি দেওয়া হয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলেকেও। ফোনের পাশাপাশি ফেসবুকে 'র নিউজ' নামে একটি পেজ থেকেও অভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলে তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্রাট চক্রবর্তী জানান, "তিলোত্তমা প্রসঙ্গে এনে যে কথা বলা হচ্ছে তাতে হয়তো তিলোত্তমার প্রতি মানুষের যা সহানুভূতি তা ম্লান করছে। আপনি তিলোত্তমার সময় সাড়ে ৭ মাস চুপ ছিলেন। এখনও থাকবেন। আমরা যা করব দেখবেন। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে ব্রিজে ঝুলিয়ে দেব। আমাকে বলা হয়েছে রাজনীতি করবেন না। দল ছাড়তে বলছি না। কিন্তু আমাদের মধ্যে আসবেন না। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে বলছে।'' এর আগে ফোনে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। গত বুধবার তিনি অসম থেকে ফেরেন। পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। কাউন্সিলরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে একজন কনস্টেবলকে।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget