এক্সপ্লোর

Pankura News: 'ধর্ষণের' জন্য আলাদা ঘর ! হাসপাতালের '১৫৭ নম্বর ঘর' ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক..

Pankura Molestation Case : রুমের চাবি তার কাছেই থাকত, গার্ডরুমে গার্ডই ঢুকত না..

ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী, কলকাতা : কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসিপাট্টা চালাত মনোজিৎ মিশ্র! যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেটাই ছিল মনোজিতের যন্তরমন্তর ঘর! পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি, হাসপাতালের ১৫৭ নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। এদিকে, আজও কসবা ল' কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিত মিশ্রর নাম।

আরও পড়ুন, পুরুলিয়ায় হস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে !

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন! কসবা ল' কলেজে গণধর্ষণের অভিযোগ। আর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গেছে। আর জি কর থেকে কসবা হয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া - পরপর ঘটনাগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, তাহল ধর্ষণে অভিযুক্ত কিংবা দোষী সাব্য়স্তদের দাপট। কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসিপাট্টা চালাত মনোজিৎ মিশ্র। যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেটাই ছিল মনোজিতের যন্তরমন্তর ঘর! 

 সাউথ ক্যালকাটা ল কলেজ  অভিযোগকারিণী ছাত্রী বলেন,ইউনিয়ন রুমের চাবি তার কাছেই থাকত। গার্ডরুমে গার্ডই ঢুকত না।  ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি, হাসপাতালের ১৫৭ নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। রবিবার এখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ওয়ার্ড গার্ল  সোমা আদক বলেন, এখন হাতেনাতে ধরা পড়ে গেছে।  সবাই মিলেই রেকর্ড করা হয়েছে। 
 
বৃহস্পতিবার পাঁশকুড়ায় মিছিল করেন শুভেন্দু অধিকারী।  মিছিলে ঝাঁটা হাতে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ধর্ষকদের নেত্রী হচ্ছে মমতা। জাহির আব্বাস তৃণমূলের নেতা। সব জায়গায় এইরকম লোক আছে। আগে মমতাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ধর্ষকদের প্রোটেক্টর। আড়াই মাস আগে, কলকাতার বুকে সাউথ ক্য়ালকাটা ল' কলেজে, আইনছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। 
 
ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৬ জুন প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার দাপট যে কী প্রবল, আড়াই মাস পরও তা স্পষ্ট। আজও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিত মিশ্রর নাম।সাউথ ক্যালকাটা ল' কলেজ পরিচালন সমিতি  তৃণমূল বিধায়ক ও সভাপতি  অশোক দেব বলেন, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পুজোর সময় ছুটি আছে। মুছে দেবে। দেওয়ালে যেগুলো লেখা মুছে দেবে পুজোর সময়।' কোনটা? প্রশ্নের উত্তরে সাউথ ক্যালকাটা ল' কলেজ পরিচালন সমিতি তৃণমূল বিধায়ক ও সভাপতি অশোক দেব বলেন, দেওয়ালে যেগুলো লেখা। মুছে দেবে পুজোর সময়। তখন ছুটি থাকবে...কাদের প্রশ্রয়ে এই অভিযুক্তদের এত রমরমা হয়? তাদের সম্পদ হিসাবে কারা কোন কাজে ব্য়বহার করে? প্রশ্ন উঠেছে।

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget