এক্সপ্লোর

Parliament Security Breach : সংসদে স্মোককাণ্ডের মাষ্টারমাইন্ড ললিত ঝা যুব তৃণমূলের নেতা, দাবি শুভেন্দুর, জারি তরজা

Suvendu Adhikari : শুধু রাজ্যের শাসকদলকেই নয়, তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একসারিতে বসিয়ে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা আক্রমণ শানানো হয়েছে।

কলকাতা : সংসদে স্মোক ক্যান হামলা (Parliament Security Breach) ঘিরে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে তোলপাড় অব্যাহত। প্রধানমন্ত্রী থেকে লোকসভার স্পিকার রাজনীতি না করার বার্তা দিলেও সেটা থামর কোনও লক্ষ্মণ নেই। গোটা ঘটনায় মূল অভিযুক্ত ললিত ওঝার (Lalit Ojha) বং-কানেকশন যত স্পষ্ট হচ্ছে, ততই রাজ্য রাজনীতির আঙিনায় শাসক-বিরোধী জড়িয়ে পড়ছে তরজায়। 

এরমাঝেই সংসদে স্মোককাণ্ডের মাষ্টারমাইন্ড ললিত ঝা যুব তৃণমূলের নেতা বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  শুধু রাজ্যের শাসকদলকেই নয়, তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একসারিতে বসিয়ে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, দেশ বিরোধী শক্তিকে মদত দেয় তৃণমূল ও সিপিএম। পাশাপাশি ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। 

রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসও। দেশকে নিরাপত্তা দিতে বিজেপি ব্যর্থ বলেই অভিযোগ শানানোর পাশাপাশি গেরুয়া শিবিরের শাসনকালে দেশের বেকারত্ব বৃদ্ধি থেকে বিভিন্ন স্তরের মানুষের জন্য তৈরি হওয়া অসহিষ্ণুতা বাড়ার বিষয়টি নিয়েও আক্রমণ শানিয়েছে তৃণমূল। এই চাপানউতোরের মধ্যে তাৎপর্যপূর্ণ এই পোস্টটি করেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)। অভিযুক্তদের ছবি দিয়ে, সেখানে লেখা বছরে ১ কোটি চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজকে চাকরির অভাবেই বিক্ষুব্ধ দেশের যৌবন। একই ভাষায় আক্রমণ শানিয়ে রাহুল গাঁধী বলেছেন, 'নিরাপত্তা তো লঙ্ঘিত হয়েছেই, কিন্তু কেন হয়েছে? দেশের সব থেকে বড় ইস্যু, বেকারত্ব, যেটা পুরো দেশেই রয়েছে মোদিজির নীতির কারণে, হিন্দুস্তানের যুবকরা চাকরি পাচ্ছে না।'

সংসদে 'স্মোক' অ্যাটাকের পর ৩ দিন পার হলেও এখনও এর কারণ স্পষ্ট হয়নি। কেন সংসদে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেওয়া হল ? তা জানা যায়নি। গত বুধবার লোকসভা চলাকালীন সেখানে ঢুকে, ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দেয় ২ যুবক। এনিয়ে, হুলস্থুল বেধে যায়। ঠিক সেই সময়, সংসদের বাইরে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁরাও ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। 

 

আরও পড়ুন- ৮ টাকা ডিমের পিস ! জোগানে ঘাটতিতে হু হু করে চড়ছে দাম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget