এক্সপ্লোর

Parody Fight: 'তুমিই নাকি বাংলার বাঘ, খেলা জমে ক্ষির...' কেষ্ট-কাণ্ডে কবিতা-যুদ্ধ রুদ্র কুণালের

অনুব্রতকে নিয়ে ফেসবুকে প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও।

সন্দীপ সরকার, প্রবীর চক্রবর্তী ও সমীরণ পাল, কলকাতা: অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধের পারদ সপ্তমে। সেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য়ে দেখা গেছে ছন্দের লড়াইও। অনুব্রতকে নিয়ে ফেসবুকে প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও।

আসানসোল থেকে কলকাতা...তারপর সেখান থেকে দিল্লি...মঙ্গলবার দোলের দিনভর, শিরোনামে রইল ইডির হেফাজতে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা। তা নিয়ে দফায় দফায় বাগযুদ্ধে জড়াল শাসক ও বিরোধী শিবির! আর সেই বাগযুদ্ধে নজর কাড়ল দু-পক্ষের কবিতার লড়াই! 

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই, এ নিয়ে ফেসবুকে একটি প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ! রুদ্রনীলের প্য়ারোডির পাল্টা ছড়া লিখেছেন কুণাল ঘোষও। ভোটের আগে অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসা মন্তব্য় একসময় রাজ্য় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। মঙ্গলবার ইডি যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল, তখনই দিল্লিতে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাঁকুড়ার বড়জোড়াতও ঢাক বাজিয়ে নকুল দানা, বাতাসা বিতরণ করে বিজেপি। 

'দুয়ারে ভূত' কটাক্ষ রুদ্রনীলের

এর আগেও একাধিকবার কবিতা লিখে বিরোধীদের বিঁধেছেন তিনি। জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি (Didir Doot Campaign)। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল (TMC) নেতা, বিধায়কদের। এবার ফেসবুকে এই গোটা ঘটনারকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

এ দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতা জুড়ে কটাক্ষ করেছেন তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকে। 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা', কবিতায় কটাক্ষ বিজেপি নেতা-অভিনেতার। পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলেও বিদ্রুপ করেন তিনি। 

গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও। তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ শোনা গেছে। আর এই আবহে গোটা ঘটনাকে কটাক্ষ করে কবিতা পড়ে ভিডিও পোস্ট করলেন রুদ্রনীল। 'দিদির দূত'-এর 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ করেছেন তিনি। 'ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ', বিদ্রুপ রুদ্রনীলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget