এক্সপ্লোর

Partha Chartterjee : 'আমার পতনের দায়ী...' নিজের অবস্থার জন্য কাকে দায়ী করছেন পার্থ ? কাকে বললেন 'ব্রুটাস'?

জামিনে মুক্ত হয়ে কী ভাবছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? তিনি কি নিজেকে দোষী ভাবেন? ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে কী ভাবনা তাঁর? ABP Ananda- কে জানালেন পুরোটাই। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে তিন বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন!এ মাসেই যাবেন নিজের বিধানসভা এলাকায়। এদিন পার্থ চট্টোপাধ্যায় বললেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাব। সেই বিষাক্তর দায়িত্ব আমার না। তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের একদা নম্বর টু।  

নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ। তিন বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন । এই আবহেই দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য় করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নম্বর টু। আর তার থেকেও উল্লেখযোগ্যভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে বললেন চমকে দেওয়া কথা।  শিক্ষক নিয়োগে যোগ্য - অযোগ্য নিয়ে তুঙ্গে তরজা। সারা রাজ্য উত্তাল হয়েছে আন্দোলনে। তীব্র হয়েছে বিক্ষোভ , আন্দোলন। আর তদন্তকারী সংস্থারা বারবার করে এই 'বিরাট নিয়োগ দুর্নীতি'র 'কিংপিন' বলে অভিযুক্র করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু জামিনে মুক্ত হয়ে কী ভাবছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? তিনি কি নিজেকে দোষী ভাবেন? ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে কী ভাবনা তাঁর? ABP Ananda- কে জানালেন পুরোটাই। 

এর আগেও পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'দুর্নীতি কোনও ইস্যু নয়।' আর এবার বললেন, 'আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই।' সামনে বিধানসভা ভোট। বিধানসভার অধিবেশন চলছে। তবে তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্য়ায় বহুদূরে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছে তাঁর মুখে। তৃণমূলের শুরুর দিকের সদস্য পার্থ  । সেখান থেকে বিরাট দুর্নীতিতে অভিযুক্ত। জেলে থাকা। আজ তিনি রাজনীতির আলো থেকে অনেকটাই দূরে। তাই পার্থ বলছেন, 'আমার আনুগত্যই আমার পতনের দায়ী'। সেই সঙ্গে আরও একটি মন্তব্য রীতিমতো নাড়া দিয়ে গেল...তাৎপর্যপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায় বললেন, ' কষ্ট হয়েছে, এই ভেবে যে  ব্রুটাস তুমিও?' kfvdlg এই ব্রুটাসটা কে? শিক্ষামন্ত্রী বলছেন, 'সঠিক না জেনে তির মারতে নেই। অর্জুন কি সেই তির মেরেছিল, ...যতক্ষণ না কৃষ্ণ বলেছিল মারো।'  বলছেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাব। সেই বিষাক্তর দায়িত্ব আমার না। আর যে নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্য বারবার হয়েছে উত্তাল, যোগ্য-অযোগ্য ইস্যুতে দিনের পর দিন রাজপথ হয়েছে রণক্ষেত্র, সেই বিষয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্য, 'আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই'

এরপর কি নতুন করে কোনও ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে? না কি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? উত্তর দেবে সময়। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget