এক্সপ্লোর

Partha Chatterjee : দল পাশে না থাকলেও, ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’ বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

TMC : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'এটা তো ঠিকই উনি বলবেন দলের সঙ্গে আছি। কারণ কেউ তো নেই ওঁর সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে দল কি ওঁর সঙ্গে রয়েছে। ওঁর নেত্রী কি সঙ্গে রয়েছেন?'

পার্থপ্রতিম ঘোষ ও সঞ্চয়ন মিত্র : ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’, দল পাশে না থাকলেও, দলের সঙ্গেই থাকার বার্তা পার্থর। এসএসকেএম হাসপাতাল থেকে বেরনোর সময় এমনটাই জানান শিক্ষক দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। অসুস্থ বোধ করায় প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। যেখানে হাসপাতাল থেকে বেরোনোর সময় তৃণমূল থেকে সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায় বলেন,' শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি।'

প্রেসিডেন্সি জেল ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরের সূত্রে জানা যায়, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে তাঁর। কমেছে হিমোগ্লোবিন। পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। এসএসকেএমে এক্স-রে করার পর তাঁকে ফের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম থেকে বেরোনোর পথে কার্যত চিৎকার করেই দলের সঙ্গে থাকার বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি-র হাতে তিনি আটক হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'একটা ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনও কখনও কারও না কারও ভুলভ্রান্তি হতেই পারে। ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার। নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। ভুল কি কারও হয় না? যদি কেউ ভুল করে, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। যদি কেউ ভুল করে, তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে। যদি কেউ ভুল করে, যদি আইনত প্রমাণিত হয়, নিশ্চয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে।'

পরে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে যাবতীয় মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়। তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় দলের মহাসচিব পদে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূলের তরফে তাঁর পাশে না থাকার বার্তাই একাধিকবার মিলেছে। যদিও দলের পাশে থাকার পার্থ বার্তার পরে রাজ্যের শাসকদলকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'এটা তো ঠিকই উনি বলবেন দলের সঙ্গে আছি। কারণ কেউ তো নেই ওঁর সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে দল কি ওঁর সঙ্গে রয়েছে। ওঁর নেত্রী কি সঙ্গে রয়েছেন? কেউ তো ওঁর পাশে দাঁড়াচ্ছে না। অনুব্রত মণ্ডলের জন্য স্লোগান উঠছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো কেউ নেই।' কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছিলেন ‘সব চোরেদের দিদিমণি মুখ্যমন্ত্রী। খেলা শুরু করা উচিত পার্থবাবুর। সবার নাম প্রকাশ করুন। নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব’।

আরও পড়ুন- 'ভাল নেই', এসএসকেএম-এ এক্স রে-র পর সংবাদমাধ্যমকে বললেন পার্থ চট্টোপাধ্য়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
Nandigram Congress Candidate Arrest : ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
Mamata Banerjee: সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?
সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget