এক্সপ্লোর

Partha Chatterjee : পার্থর সঙ্গে বিজয়ার সময় দেখা হচ্ছে না, মন তো একটু খারাপ, বললেন বিমান

Partha Chatterjee Arrested : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে ED ও CBI।

কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে ED ও CBI। দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারাতে বলা হয়েছে, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

CBI এর দাবি
আদালতে CBI দাবি করে, পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একদা সরকারি পদে থাকা ৬ জনের নাম চার্জশিটে রাখার জন্য, অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি।

চার্জশিট নিয়ে কী বললেন বিমান
এদিন, পার্থ চট্টোপাধ্যায়ের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিট দেওয়া নিয়ে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ। বিধানসভার অধ্যক্ষ  বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' পার্থর বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু কোনও অনুমতি নেওয়া হয়নি আমার কাছ থেকে, কার কাছ থেকে নিয়েছে জানতে হবে। '

বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' পার্থর সঙ্গে ১১ বছর অনেক কাজ করেছি, বিজয়ার সময় দেখা হচ্ছে না, মন তো একটু খারাপ লাগছে। দেখা করতে চান?' 

নিয়োগ-দুর্নীতি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। পাশাপাশি এই চার্জশিটে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই, শান্তিপ্রসাদ সিন্হাকে SSC’র উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল। দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যাঁরা, তাঁদেরও ষড়যন্ত্রমাফিক সরিয়ে দেওয়া হয়েছিল। স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায়, ইডির হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক তারপরই সিবিআইয়ের গ্রেফতার হন, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। স্কুল সার্ভিস কমিশনে এই শান্তিপ্রসাদই কি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আসল ঘুঁটি? তাঁকে সামনে রেখেই কি দুর্নীতির ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?জল্পনা উস্কে দিয়েছে সিবিআইয়ের চার্জশিট। এই চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড।

সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তদন্তে উঠে এসেছে, যে পার্থ চট্টোপাধ্যায় একেবারে ষড়যন্ত্রমাফিক, কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ছাড়া, এবং SSC’র বিধিবদ্ধ নিয়মের বিরুদ্ধে গিয়ে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে শর্মিলা মিত্রকে সরিয়ে দেন। যাতে শান্তিপ্রসাদ সিন্হা নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত জালিয়াতি চালিয়ে যেতে পারেন। 

তদন্তে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়, এই মামলার অন্যান্য অভিযুক্তর সঙ্গে মিলে, SSC’র চেয়ারম্যান সৌমিত্র সরকারের ওপর চাপ তৈরি করেছিলেন, যাতে পর্ণা বসুকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে সাদার্ন রিজিওনাল কমিশনে বদলি করা হয়। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সমানভাবে উত্তপ্ত। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget