এক্সপ্লোর

Partha Chatterjee : 'জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা' জেলে পূর্ণ সময়ের সহায়ক চাইলেন পার্থ, পেলেন?

Partha Chatterjee Health : হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

প্রকাশ সিনহা, কলকাতা : ১৪ মাস ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার নিজের শারীরিক অবস্থার কথা বলে আদালতে জামিন প্রার্থনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।  জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) । কিন্তু এসএসকেএমের ( SSKM ) চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। 

শিক্ষা নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় একবছর তিন মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান। 

২০২২-এর ২৩ জুলাই। নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের তৎকালীন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনে আসে ৫০ কোটি নগদ আর রাশি রাশি অলঙ্কারের সেইসব ছবি! যা গোটা দেশে চাঞ্চল্য় ফেলে দেয়! এর ৬ দিন পরে সাংবাদিক বৈঠক করে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই তিনি জেলে। 

এর আগে গত সেপ্টেম্বর মাসে  পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। পার্থর আইনজীবী দাবি করেন, 'পার্থর গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে।' সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর। সেই সঙ্গে রয়েছে নানারকম শারীরিক অসুস্থতা। এই প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি করা হয়। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর পাল্টা সওয়াল করেছিলেন 'পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত'। ১৭ অক্টোবর হাইকোর্টে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে।                   

কিছুদিন আগে জেলবন্দি থাকাকালীন হাতে আঙটি পরা নিয়ে বিতর্কে জড়ান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে।এই পরিস্থিতিতে জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে তাঁর দাবি, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে।   

সেরা শিরোনাম

Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget