এক্সপ্লোর

Partha Chatterjee: 'ভুল ধরতে শুরু করলে কেঁদে কৃূল পাবেন না', আদালতে ভর্ৎসিত CBI, আপাতত জেল হেফাজতেই পার্থ

Kolkata News: পার্থের জামিনের আর্জি আবারও খারিজ হয়ে গেলেও, শনিবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI).

কলকাতা: আবারও খারিজ হয়ে গেল জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত জেল হেফাজত পার্থের। জামিনের জন্য যে আবেদন জানিয়েছিলেন তিনি, আগামী ৮ সেপ্টেম্বর আলিপুর আদালতে তার শুনানি রয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আদালত। (Alipore Court)

পার্থের জামিনের আর্জি আবারও খারিজ হয়ে গেলেও, শনিবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). পার্থের জামিনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বার বার একই কারণ তুলে ধরছেন বলে মন্তব্য করলেন আলিপুর আদালতের বিচারক। CBI-এর উদ্দেশে তাঁর মন্তব্য, "কী সব যে বলেন, এক একটা ভুল ধরতে শুরু করলে, কেঁদে কূল পাবেন না।"

আরও পড়ুন: ‘পাঁচ বছর অন্তর রাখি হয় বুঝি’! গ্যাসের দাম নিয়ে খোঁচা বিজেপি-কে, ধূপগুড়িতে আক্রমণে অভিষেক

CBI তদন্ত নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারক। গোয়েন্দাদের উদ্দেশে তিনি বলেন, "একই কারণ দেখিয়ে কী ভাবে বার বার জামিনের আবেদন খারিজের পক্ষে সওয়াল করছেন? শেষ বারের কেস ডায়েরি দেখুন! আমাকে বোকা ভাববেন না। সময় নষ্ট করছেন শুধু। জামিন খারিজের জন্য নতুন কী সওয়াল? কেস ডায়েরি দেখুন আপনারা।"

শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থসহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা।  এর পাল্টা জামিনের বিরোধিতা করেন পাল্টা CBI-এর আইনজীবী। তিনি বলেন, "একই বিষয় নিয়ে বার বার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না।" তাতে বিচারক বলেন, "আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি?" উত্তরে CBI-এর আইনজীবী জানান, আদালতের নির্দেশ রয়েছে। 

CBI-এর কাছে সেই নির্দেশনামা দেখতে চান বিচারক। সেটি হাতে পেয়ে বলেন, "এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না।" এর পরই ক্ষোভ প্রকাশ করেন বিচারক। বলেন, "এরকম কথা বলে সময় নষ্ট করছেন। কীসব অ্যাং-ব্যাঙ-চ্যাং বলেন, এক একটা ভুল বললে তো কেঁদে কূল পাবেন না! জামিনের বিরোধিতায় আপনাদের তরফেও নতুন গ্রাউন্ড থাকতে হবে।" যদিও শেষ পর্যন্ত জামিন হয়নি পার্থদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget