এক্সপ্লোর

Durga Puja 2023: পার্থ 'অতীত', নাকতলা উদয়নে 'উদয়' অরূপের

Naktala Udayan Sangha: প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  একসময়ে পুজোর শুরু থেকে শেষ- গোটা বিষয়টিই জুড়ে ছিলেন তিনি। কিন্তু সময় বদলেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হয়ে এখন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলা উদয়ন সঙ্ঘের ব্য়ানার থেকে আগেই মুছে গিয়েছে তাঁর নাম। এবার টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসকে ক্লাবের চিফ অ্য়াডভাইসার করলেন নাকতলা উদয়ন সঙ্ঘের কর্মকর্তারা। তাঁর বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গে তিনি রয়েছেন, এবিপি আনন্দকে জানালেন টালিগঞ্জের বিধায়ক।     

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর, তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। মন্ত্রিসভা থেকেও বাদ পড়েছেন। হাতে থাকা দফতরের দায়িত্ব গেছে অন্য়দের হাতে। এবার পাড়ার পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ থেকেও, কার্যত পাকাপাকিভাবে বাদ পড়লেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হল।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্য়স্ততার কারণে, সোমবার খুঁটি পুজোয় ছিলেন না অরূপ বিশ্বাস। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পোর্টফোলিও নেই তাঁর। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার পুজো বলেই পরিচিত নাকতলা উদয়ন ক্লাবের পুজো। গোড়া থেকে এই ক্লাবের পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত থেকেছেন তিনি। দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক হলেও এই পুজোর সঙ্গে তেমন ভাবে জড়িত ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু এখন ছবিটা অন্যরকম। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্লাবের। এবার পুজো থেকে পাকাপাকি ভাবেই বাদ তিনি।

নাকতলা উদয়ন সঙ্ঘের যুগ্ম সম্পাদক সন্দীপ দাশগুপ্ত জানান, মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিফ অ্য়াডভাইসার করা হয়েছে। গ্রেফতারির আগে অবধি নাকতলা উদয়ন সঙ্ঘের চেয়ারম্য়ান ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পরিচিত ছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো বলেই। তারপরে সামনে আসে শিক্ষা-নিয়োগ দুর্নীতির ছবি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, গয়নার পাহাড়। শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপরে অর্পিতা এবং পার্থ দুজনেই গ্রেফতার হন। 

তারপরেই পার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ক্লাব-কর্তারা। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ব্য়ানার থেকে সরিয়ে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার পার্থ চট্টোপাধ্য়ায়ের পাড়ার ক্লাবে প্রধান পরামর্শদাতা অরূপ বিশ্বাস।

সোমবার খুঁটি পুজোর মাধ্য়মে শুরু হল ক্লাবের এই বছরের পুজোর প্রস্তুতি। সেদিনই এই ঘোষণা করা হল। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্য়স্ততার কারণে, সোমবার খুঁটি পুজোয় ছিলেন না অরূপ বিশ্বাস। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পোর্টফোলিও নেই তাঁর। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন। সোমবার নাকতলা উদয়ন সঙ্ঘে যখন খুঁটিপুজো হচ্ছে তখন অদূরে খাঁ খাঁ করছে পার্থ চট্টোপাধ্য়ায়ের দোতলা বাড়িটা। 

গতবছর ২৩ জুলাই এই বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে নিয়ে যায় ইডি। গতবারের পুজোটা কেটেছে জেলেই। এবার পুজোর আগেই তিনি বাদ পড়লেন পাড়ার পুজো থেকে।

আরও পড়ুন: 'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ', অনুব্রত-গড়ে ভোট-আশ্বাস মমতার

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget