এক্সপ্লোর

Partha Chatterjee: প্রভাবশালী তত্ত্বে আদালতে 'পঞ্চবাণ' ED-র, ফের খারিজ পার্থর জামিনের আবেদন

SSC Case: বৃহস্পতিবার পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল আদালতে। তার বিরোধিতায় পার্থর প্রভাবশালী পরিচয় আদালতে তুলে ধরে ED. 

কলকাতা: প্রভাবশালী তত্ত্বে ফের জামিনবের আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে বলে আদালেত আশঙ্কা প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থর। ED-র পাঁচ যুক্তিতে পার্থের জামিনের আবেদন খারিজ করল আদালত।

বৃহস্পতিবার পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল আদালতে। তার বিরোধিতায় পার্থর প্রভাবশালী পরিচয় আদালতে তুলে ধরে ED.  পার্থর জামিনের বিরোধিতা করে আদালতে ED জানায়, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীকে নিকটাত্মীয় লিখেছিলেন পার্থ। গ্রেফতারির সময় মাঝরাতে মুখ্যমন্ত্রীকে বার বার ফোন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ। 

শুধু তাই নয়, ED আরও জানায়, এসএসকেএমে প্রভাব খাটিয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বদল করেন পার্থ। প্রভাবশালী বলেই গ্রেফতারির ৮ মাস পরেও জেলে আংটি পরে থাকতেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আদালতে পার্থকে আনতে বিশেষ গাড়ির ব্যবস্থা করে পুলিশ, অন্য বন্দিদের জন্য প্রিজন ভ্যান। পার্থর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বে ইডির এই 'পঞ্চবাণে'ই সিলমোহর দিল আদালত। আবারও খারিজ হয়ে গেল পার্থর জামিনের আবেদন। তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে। 

আরও পড়ুন: Mamata Banerjee: '২৪-এর ভোটে 'EVM হ্যাক'! আশঙ্কা মমতার

নিয়োগ দুর্নীতি মামলায় গত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। যদিও আগাগোড়াই অভিযোগ অস্বীকার করে আসছেন তাঁরা। নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়ায় প্রায় ৫০ কোটি টাকা তাঁদের নয় বলেও একাধিক বার দাবি করেছেন পার্থ এবং অর্পিতা । তাহলে তাঁর দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা কার? এতবড় দুর্নীতির নেপথ্যে আর কোন বড় মাথা রয়েছে? উঠে আসছে একাধিক প্রশ্ন।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতিপথ নিয়ে আগাগোড়া আদালতে প্রশ্নের মুখে পড়েছেন তদন্তকারীরাও। আদালতে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে তাঁদের। যেমন, গ্রুপ D’র নিয়োগ দুর্নীতির মামলায় CBI’এর রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, "হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নীচে আছে।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, "নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। সুড়ঙ্গের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না।"

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget