এক্সপ্লোর

Paschim Banga Dibas : কোন লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ ভারতের অংশই রইল? পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ-স্মরণ করে যা লিখলেন মুখ্যমন্ত্রী

কীভাবে পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠন করা সম্ভব হয়েছিল, শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : ২০ জুন, রাজ্যে, 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে নতুন বিজেপি সরকার। দুপুরে হুগলির তারকেশ্বরে কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে থেকে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি। এই দিনটিকেই এমন বিশেষ ভাবে পালন করার স্বপ্ন বহুদিন ধরেই দেখেছিল বিজেপি। বিধানসভায় বিরোধীদের জায়গায় বসেও নিজেদের দাবিতে বারবার সরব হন বিজেপি বিধায়ক রা। অবশেষে ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে, তাঁর কাজকে শ্রদ্ধা জানিয়ে, পশ্চিমবঙ্গ জন্মদিবস পালন করছে বিজেপি সরকার। 

২০২৩ সালে কেন্দ্রীয় সরকার, ২০ জুন দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দেয়। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করা উচিত। ১৯৪৭ সালের ওই দিনেই জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গে সিলমোহর পড়ে। সে দিন 'শ্যামাপ্রসাদপন্থী' ৫৪ জন বিধায়কের দাবির কারণেই পশ্চিমবঙ্গ স্বীকৃতি পেয়েছিল।

এই 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন নিয়ে অতীতেও বারেবারে সংঘাতে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। লোকভবন-নবান্নের সংঘাতও প্রকট হয়েছে তৃণমূলের আমলে । ২০২৩ সালের ২০ জুন, রাজভবনে পালন করা হয় 'পশ্চিমবঙ্গ দিবস'। যা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে আপত্তি জানান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৎকালীন সেই শাসকদলের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। ঠিক তখনই শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ রাজ্যে পালন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। 

এই দিনটির মাহাত্ম্য স্মরণ করিয়ে সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখলেন,  'ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মহান রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না। অখণ্ড বাংলাকে যখন সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক ভয়ঙ্কর নীলনকশা তৈরি হয়েছিল, তখন তার বিরুদ্ধে বজ্রকঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবিচল নেতৃত্ব, অদম্য আন্দোলন এবং দূরদর্শী ভাবনার ফলেই পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠন করা সম্ভব হয়েছিল। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সেই সকল বিশিষ্ট ব্যক্তিত্ব ও তৎকালীন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ, যাঁদের প্রচেষ্টা, দূরদর্শিতা ও ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাঁদের সকলের কাছে আমাদের এই ঋণ অপরিশোধ্য। তাঁরা যদি সেদিন বাঙালির জন্য এই নিরাপদ আশ্রয়ভূমি গড়ে না তুলতেন, তবে আজ আমাদের সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব সংকটের মুখে পড়ত। আজ পশ্চিমবঙ্গ দিবসের এই শুভক্ষণে আমরা সবাই মিলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ও আদর্শকে পাথেয় করে এক নতুন, সুরক্ষিত এবং সমৃদ্ধিশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার শপথ নিই।' 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Advertisement

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget