এক্সপ্লোর

Paschim Bardhaman News: বাড়ির ভিতরে অস্ত্র কারখানা, যোগ মুঙ্গের-চক্রের

Paschim Bardhaman Update: আসানসোলে পাওয়া গেল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ জানিয়েছে মুঙ্গেরে বেআইনি অস্ত্র ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত রয়েছে গোটা বিষয়টি। 

কৌশিক গাঁতাইত, আসানসোল, পশ্চিম বর্ধমান: আর কদিন পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। মনোনয়নপত্রও জমা দেওয়া শেষ। চতুর্মুখী লড়াইয়ের আগে এমনিতেই তপ্ত আসানসোল। তার মধ্য়েই এবার আসানসোলে পাওয়া গেল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ জানিয়েছে মুঙ্গেরে বেআইনি অস্ত্র ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত রয়েছে গোটা বিষয়টি। 

কুলটি, হীরাপুরের পর এবার সালানপুর থানার চিতলডাঙা। সেখানেই একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্ধেক তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়েছিল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ (police)। তারপরেই হানা দেয় পুলিশ বাহিনী। খোঁজ মেলে অস্ত্র কারখানার। যে বাড়িতে কারখানা তৈরি হয়েছিল। সেটির মালিকেরও খোঁজ পেয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ওই বাড়িটির মালিকের নাম দীনেশ চৌধুরি। তিনি চিত্তরঞ্জনের বাসিন্দা। তাঁর কাছ থেকে কয়েকজন বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গিয়েছে। তারা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। ফলে গোটা ঘটনায় বিহারের মুঙ্গেরের অস্ত্রচক্রের যোগ খুঁজে পাচ্ছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাজকুমার চৌধুরি,  প্রবীণ কুমার ও মহম্মদ ইকবাল। তিনজনই মুঙ্গেরের বাসিন্দা। আটক করা হয়েছে বাড়িটির মালিক দীনেশ চৌধুরিকেও। পুলিশ জানিয়েছে, এই বাড়িটিতে একাধিক আধুনিক অস্ত্র অর্ধেক তৈরি হতো। তারপর সেগুলি পাঠানো হতে মুঙ্গেরে (munger)। সেখানেই সম্পূর্ণ করা হতো বাকি অস্ত্রগুলি। এদিন বাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বারোটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। তার সঙ্গেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র (firearms) তৈরির সরঞ্জাম এবং লেদ মেশিন। কীভাবে বসতি এলাকায় ভিনরাজ্যের দুষ্কৃতীরা কারখানা চালু করতে পারল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


Paschim Bardhaman News: বাড়ির ভিতরে অস্ত্র কারখানা, যোগ মুঙ্গের-চক্রের

কদিন আগেই আসানসোলের পুরভোট হয়েছে। সেই নির্বাচন ঘিরে একাধিক ঝামেলাও হয়েছিল। ফের লোকসভা উপনির্বাচনের আগে এলাকা অশান্ত হবে কিনা তা নিয়ে আশঙ্কায় সাধারণ নাগরিকরা। যদিও কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

এই প্রথম নয়, এর আগেও আসানসোলের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। খোঁজ মিলেছে একাধিক অস্ত্র কারখানার। গত বছরেই একাধিক বার অস্ত্র কারখানার খোঁজ মিলেছিল। আসানসোলের হীরাপুরে পাওয়া গিয়েছিল অস্ত্র কারখানা। একতলা বাড়ির ভিতরে সেপটিক ট্যাঙ্কের আদলে তৈরি করা হয়েছিল বাঙ্কার। সেখানেই তৈরি হতো অস্ত্র। তার আগে কুলটিতেও একটি নির্মীয়মান বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র। 

আরও পড়ুন:  ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, অন্তঃসত্ত্বা মহিলাসহ ৩ জনের মৃত্যু

সেরা শিরোনাম

Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget