এক্সপ্লোর

Asansol : মত্ত স্থানীয় যুবকদের তাণ্ডব বাজারে, ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ইটবৃষ্টি, আসানসোলে ধুন্ধুমার

Police : পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : সাতসকালে আসানসোলের (Asansol) হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার। ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষ, ইটবৃষ্টি। ঘটনায় জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। পরে হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী (Hirapur Police Station) গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, স্থানীয় যুবকরা মত্ত অবস্থায় বাজারে তাণ্ডব চালাচ্ছিল, প্রতিরোধ গড়ে তুলতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। যা গড়ায় সংঘর্ষ, ইটবৃষ্টিতে। 

রণক্ষেত্র বাজার

সাতসকালে ধুন্ধুমারকাণ্ড বাজারে। ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বার্নপুর ডেলি মার্কেট। ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে। কেউ বাঁশ, লাঠি হাতে তাড়া করেন।

কিন্তু, গন্ডগোলের সূত্রপাত কীভাবে? ডেলি মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, প্রায়ই মত্ত যুবকরা বাজারে ঢুকে তাণ্ডব চালায়। বাধা দিলে গালিগালাজ করে। সোমবারও একই ঘটনা ঘটলে প্রতিবাদ করা হয়। তার জেরে স্থানীয়দের ডেকে এনে ওই যুবকরা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। পাল্টা বাঁশ নিয়ে তেড়ে যান ব্যবসায়ীরা। গন্ডগোলের আঁচ গিয়ে পড়ে বাস ডিপোতেও। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন।

বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

বার্নপুর ডেলি মার্কেটের বাজার সমিতির সদস্য অযোধ্যা প্রসাদ বলেছেন, 'যুবকরা এসে ঝামেলা করে প্রায়ই। এদিনও মত্ত অবস্থায় ছিল।' পাল্টা বার্নপুরের স্থানীয় বাসিন্দা এক যুবকের দাবি, 'পাল্টা আমাদের মারধর করে।' পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। 

এদিকে, কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। আহত হন উভয়পক্ষের ৪ জন। দু’পক্ষই নিজেদের তৃণমূল সমর্থক (TMC Supporter) বলে দাবি করে।  রাত ১১টা নাগাদ মেমারি শহরের চেকপোস্ট এলাকায় সংঘর্ষ বাধে। গালিগালাজের পাশাপাশি, লাঠি, রড দিয়ে মারধর ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মেমারি থানার (Memari Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লাব সংক্রান্ত বিবাদের জেরে গন্ডগোল, রাজনীতি-যোগ অস্বীকার তৃণমূলের। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করেছে মেমারি থানার পুলিশ। প্রসঙ্গত, শুধুই পূর্ব বর্ধমানের মেমারি নয়, আরও একাধিক জেলাতেও গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন- 'চাইলে শিক্ষকরা যেতে পারেন স্কুলে', জোড়া মামলার নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার পর্ষদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget