এক্সপ্লোর

Paschim Bardhaman: ফল বেরনোর ২ মাস পরেও হয়নি পূর্ণাঙ্গ বোর্ড, আদালতে বিজেপি

Paschim Bardhaman Update:মেয়রের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি।

সৌভিক মজুমদার ও কৌশিক গাঁতাইত, কলকাতা ও পশ্চিম বর্ধমান: আসানসোলের মেয়রকে (Mayor) ৫ লক্ষ টাকা জরিমানা করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁর অভিযোগ, মেয়রের শপথের পর ২ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন করা হয়নি। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। দ্রুত পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হবে, জানিয়েছেন আসানসোলের মেয়র।

কী নিয়ে অভিযোগ:
মেয়াদ পেরোলেও আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ পুরবোর্ড এখনও গঠন হয়নি। এই অবস্থায় জরিমানা চেয়ে আসানসোলের (Asansole) মেয়রের নামে হাইকোর্টে (High Court) দায়ের করা হল মামলা। আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে ১২ ফেব্রুয়ারি, ফল বেরিয়েছে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু, এখনও পর্যন্ত আসানসোলে মেয়র পারিষদদের মনোনয়ন হয়নি। গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই পরিস্থিতিতে আগেই মেয়রকে আইনি নোটিস পাঠিয়েছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও আইনজীবী চৈতালি তিওয়ারি। এবার মেয়রের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন তিনি। আইন ভঙ্গের অভিযোগে হাইকোর্টের হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন মামলাকারী বিজেপি কাউন্সিলর। 

কী বলছেন কাউন্সিলর:
আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁর দাবি, ২০০৬ সালের পুর আইন অনুযায়ী, মেয়রের শপথের ৬০ দিনের মধ্যে মেয়র পারিষদদের মনোনয়ন করতে হয়।  ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়।  কিন্তু, এখনও অবধি পূর্ণাঙ্গ বোর্ড গঠন না হওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 

আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি বলেন, 'আমরা মামলা করতে চায়নি। বারবার মেয়রকে অনুরোধ করেছি। ২ মাস পেরিয়ে গেছে, পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবও কান দিলেন না। আদালতের দ্বারস্থ কাম্য নয়।' আসানসোল পুরসভার মেয়র ও তৃণমূল নেতা বিধান উপাধ্যায় পাল্টা বলেন, 'আমার কাছে কোনও নোটিস আসেনি। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ বোর্ড গঠন করে।'

আদালত সূত্রে খবর, ৯ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদের জের, দাদাকে পিটিয়ে খুন বুদবুদে

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget