এক্সপ্লোর

Paschim Bardhaman: পরপর বাড়িতে ফাটল! আতঙ্কে কাঁটা বাসিন্দাদের নিশানায় ইসিএল

ECL: বাড়িতে বাড়িতে ফাটল দেখা দেওয়ায় প্রবল দুশ্চিন্তায় বাসিন্দারা। আরও বড় বিপদের আশঙ্কায় কাঁটা তাঁরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ফের ফাটল আতঙ্ক। একের পর এক বাড়িতে ফাটল। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কয়লা খনি সংলগ্ন শীর্ষা গ্রাম। বিপদের আশঙ্কায় কাঁটা গ্রামবাসীরা। ক্ষতিপূরণের দাবি এবং পুনর্বাসনের দাবিতে ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের। ফাটলের ঘটনাতেও রাজনৈতিক তরজার ছবি। একে অপরের ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি।

আর কদিন পরেই দীপাবলি, কালীপুজো। রাজ্যে আলোর উৎসবের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের শীর্ষা গ্রামে ঘরে ঘরে যেন নেমেছে আঁধার। বাড়িতে বাড়িতে ফাটল দেখা দেওয়ায় প্রবল দুশ্চিন্তায় বাসিন্দারা। আরও বড় বিপদের আশঙ্কায় কাঁটা তাঁরা। এই ঘটনায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়েছে ইসিএল-এর উপর। ইসিএল (ECL) আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা।

কেন ফাটল? কী অভিযোগ?
স্থানীয় সূত্রে দাবি, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কয়লা তোলার জন্য মাঝেমধ্যেই খনিতে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ, তার জেরেই খনি সংলগ্ন শীর্ষা গ্রামে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। অথচ, এই বিষয়ে আমলই দিচ্ছে না ইসিএল কর্তৃপক্ষ। শীর্ষা গ্রামের এক বাসিন্দা রূপা বাগদি বলেন, 'জীবনের ঝুঁকি নিয়ে বাস করছি। বাড়িতে ফাটল। দুশ্চিন্তায় ভুগছি।'

কবে মিলবে ক্ষতিপূরণ?
পাণ্ডবেশ্বরের শীর্ষার বাসিন্দা সমর বাদ্যকরের দাবি, 'যতদিন যাচ্ছে বাড়ির গায়ে ফাটল বাড়ছে। কোনও ক্ষতিপূরণ বা পুনর্বাসন দেওয়া হচ্ছে  না।'

সম্প্রতি স্থানীয় একটি মাঠে ইসিএলের ইন্টার এরিয়া স্পোর্টস ইভেন্ট চলাকালীন আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। শেষ পর্যন্ত লাউদোহা থানার পুলিশ ও ইসিএল-এর নিরাপত্তারক্ষীরা এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ইসিএল কর্তৃপক্ষ।

ইসিএলের ঝাঁঝড়া অঞ্চলের জেনারেল ম্যানেজার অজর কুমার শর্মা বলেন, 'এই বিষয়ে এখনই কিছু বলব না।' অন্যদিকে দ্রুত ক্ষতিপূরণ বা পুনর্বাসনের দাবি করেছেন পাণ্ডবেশ্বরে কয়লা খনি সংলগ্ন শীর্ষা গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

আগেও উঠেছে অভিযোগ:
পশ্চিম বর্ধমানেরই অন্ডালে ইসিএলের খোলা মুখ খনি এলাকায় ধসের আতঙ্ক ছড়িয়েছিল গত আগস্টেই। সেবারও রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ ছিল, বারবার জানালেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিল ইসিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  'পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি?' চাকরিপ্রার্থীদের উপর বলপ্রয়োগের ঘটনায় শুভেন্দুর টুইট-তোপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget