এক্সপ্লোর

Paschim Bardhaman: মাঝরাতে কন্টেনার লরির সংঘর্ষ! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু চালকের

Road Accident: পুজোর রেশ কাটতে না কাটতেই নানা জেলায় দুর্ঘটনা, ঝরল প্রাণও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত্যু এক ব্যক্তির। বৃহস্পতিবার মাঝরাতে পানাগড়ে (Panagarh) ১৯ নম্বর জাতীয় সড়কে (NH 19) কন্টেনারের পিছনে গ্যাসের কন্টেনার গাড়ি ধাক্কা মারে। ‌ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা ট্রাফিক পুলিশ এবং পানাগড় দমকল বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গ্যাস কন্টেনার লরি দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসছিল, কাঁকসা থানার অন্তর্গত বিরুডিয়ার কাছে ওই গ্যাস কন্টেনার গাড়িটি অন্য একটি কন্টেনার গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় আসে পুলিশ। গ্যাস কন্টেনার গাড়িটির চালককে উদ্ধার করতে ঘটনাস্থলে আসে কাঁকসা ট্রাফিক পুলিশ ও পানাগর দমকলের একটি ইঞ্জিন (Paschim Bardhaman) ।‌ কয়েক ঘণ্টার চেষ্টায় চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই চালককে মৃত বলে ঘোষণা করে। মৃত চালকের নাম প্রকাশ যাদব। এই দুর্ঘটনার (Road Accident) কারণে বেশ কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ থাকে ১৯ নম্বর জাতীয় সড়কের (National Highway)দুর্গাপুর থেকে পানাগড়গামী লাইনটি। পরে স্বাভাবিক হয় রাস্তা।   

নানা জেলা দুর্ঘটনা:
পুজোর রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার গোকুলপুর এলাকায় ঘটনা ঘটে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। বাদুড়িয়া আটুরিয়া দাসপাড়া এলাকার বাসিন্দা ওই তিন যুবক। রাজেশ দাস, শুভঙ্কর দাস, সহদেব দাস-সবারই বয়স বছর কুড়ির এদিক-ওদিক। বসিরহাটের ইছামতি নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে এসেছিলেন তাঁরা। রাত সাড়ে এগারোটা নাগাদ ওই তিনজন হেলমেটবিহীন অবস্থায় এক বাইকে ঘুরতে বেরোয়। গোকুলপুর এলাকায় একটি ১১ হাজার ভোল্টের লাইট পোস্টে সজোরে ধাক্কা মারে ওই বাইক। জখমদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।           

বাঁকুড়াতেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক জনের। বাঁকুড়ার মেজিয়া ব্লকের পালেরবাঁধ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক ধরে মেজিয়া থেকে দুর্লভপুরের দিকে যাওয়ার সময় পালের বাঁধ মোড়ের কাছে একটি পিক আপ ভ্যান তাঁকে পিছন থেকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। 

আরও পড়ুন: 'বাড়িতে চিনি-তেল-নুনের কৌটো উল্টে দেখছে', তৃণমূল নেতাদের ঘরে ED তল্লাশি নিয়ে গর্জে উঠলেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget